ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

জাককানইবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত


মো. আরাফাত রহমান, জাককানইবি photo মো. আরাফাত রহমান, জাককানইবি
প্রকাশিত: ৯-১১-২০২১ দুপুর ২:৫
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) কলা অনুষদের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের 'শিক্ষক বরণ, শিক্ষার্থীদের পুরস্কার প্রদান ও চলচ্চিত্র প্রদর্শনী' শীর্ষক মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নিজস্ব বিভাগেই সেমিনারটি অনুষ্ঠিত হয়। 
 
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাককানইবি উপাচার্য প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান। ফিল্ম অ্যান্ড মিডিয়ায় পড়ার আগ্ৰহ সম্পর্কে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জীবনকে বাস্তবিকভাবে উপস্থাপন করতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে পড়ার আগ্রহ রয়েছে।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ট্রেজারার প্রফেসর ড. মো জালাল উদ্দীন, কলা অনুষদের ডিন প্রফেসর আহমেদুল বারী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো নজরুল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধান, ছাত্র পরামর্শক ও নির্দেশক ড. তপন কুমার সরকার। স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবির। সভাপতিত্ব করেন ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজের বিভাগীয় প্রধান মাহমুদা সিকদার।
 
এছাড়াও উপস্থিত ছিলেন নিজস্ব বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাভের প্রভাষক মাশকুরা রহমান।

এমএসএম / জামান

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত