ঢাকা সোমবার, ৩ আগস্ট, ২০২৬

আলফাডাঙ্গায় পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতি


আলফাডাঙ্গা প্রতিনিধি photo আলফাডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ৯-১১-২০২১ দুপুর ৩:৪৩

ফরিদপুরের আলফাডাঙ্গায় পরিবারের সদস্যদের জিম্মি করে এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (৮ নভেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার বানা ইউনিয়নের গড়ানিয়া গ্রামের তানভীর আহমেদের বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে। তানভীর আহমেদ ঢাকায় চাকরি করেন এবং ওই গ্রামের মো. ওলিয়ার রহমানের ছেলে। এ ঘটনায় স্থানীয় মশিয়ার শেখ নামে একজনকে আটক করে থানায় সোপর্দ করেছে এলাকাবাসী। মঙ্গলবার (৯ নভেম্বর) তানভীর আহমেদ বাদী হয়ে আটক মশিয়ার শেখসহ চারজনের নামে আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বানা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজ ইসলাম খোকন জানান, তানভীর আহমেদ ঢাকায় চাকরি করেন। তার মা সোমবার রাত আড়াইটার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বারান্দার গ্রিল খুলে বাইরে বের হন। এই সুযোগে ৪-৫ জনের একদল ডাকাত ঘরে ঢুকে দেশীয় অস্ত্রের মুখে তানভীর আহমেদের স্ত্রী সুমাইয়া আক্তার (২৫) ও শিশুকন্যা তাহিয়া আক্তার সাফাকে (৩) জিম্মি করে ফেলে। এ সময় ডাকাত দল ঘরে থাকা নগদ ৪০ হাজার টাকা, একটি নেকলেস, দুই জোড়া চেইন, কানের দুল ছিনিয়ে নেয়। পরিবারের সদস্যরা ডাকাতদের মধ্যে একজনকে চিনতে পেরে ডাক-চিৎকার দিলে আশপাশের লোকেরা এসে মশিয়ার শেখ নামে একজনকে আটক করে। সে একই গ্রামের সাত্তার শেখের ছেলে। বাকিরা পালিয়ে যায়। মশিয়ারকে থানায় সোপর্দ করা হয়েছে। মশিয়ার ডাকাতির ঘটনার সাথে জড়িত ৩ জনের নাম এবং নিজের সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। 

এ ব্যাপারে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. ওহিদুজ্জামান বলেন, স্থানীয় লোকজন থানায় খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে আটক মশিয়ারকে নিয়ে আসি। ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।

চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন

‎আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার

বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২

মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।

হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা

পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি