খালিয়াজুরীতে কালোবাজারির প্রাক্কালে ৩০০ বস্তা বীজধান জব্দ
নেত্রকোনার খালিয়াজুরীতে বিএডিসির বিআর-২৯ জাতের ৩০০ বস্তা বীজধান পাচারকালে জব্দ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম আরিফুল ইসলাম।
ঘটনাসূত্রে জানা যায়, গতকাল সোমবার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে বিএডিসি অনুমোদিত ডিলার মেসার্স শীলা বীজ ভাণ্ডর নামীয় প্রতিষ্ঠানের পরিচালক শচীন্দ্র চন্দ্র সরকার নিজ গুদাম থেকে বিএডিসির বিআর-২৯ জাতের বীজধান কিশোরগঞ্জে পাচারের উদ্দেশ্যে চামটা ট্রলারে তোলাকালে স্থানীয় লোকজন কানাঘুষা করতে দেখে খালিয়াজুরীর উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. জোবায়ের কাউসার এবং মো. রাসেদুল হাসান ঘটনার সত্যতা দেখতে পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিনকে অবগত করলে তিনি (কৃষি কর্মকর্তা) তাদের বীজধান বিএডিসির কি-না তা পর্যবেক্ষণ করতে নির্দেশ প্রদান করেন। তখন তারা ট্রলারে উঠে ঘটনার সত্যতা খুঁজে পান। পরক্ষণেই উপজেলা কৃষি কর্মকর্তা খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ মোতাবেক ঘটনাস্থলে উপস্থিত হন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম আরিফুল এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুজিবর রহমান সঙ্গীয় পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৩০০ বস্তা বীজধান জব্দ করেন। জব্দকৃত বীজধান খালিয়াজুরী থানা পুলিশের তত্ত্বাবধানে রয়েছে।
মেসার্স শীলা বীজ ভাণ্ডারের পরিচালক শচীন্দ্র সরকারের কাছে বীজধান পাচার করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিআর-২৯ জাতের জানের বীজের খালিয়াজুরীতে চাহিদা কম থাকায় আমি বিআর-২৯ চামটা পাঠিয়ে দিয়ে বিআর-২৮ আনব। তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে সার-বীজ উপজেলা কমিটির সভাপতি ও সদস্য সচিবকে অবগত করেছেন কিনা- জানতে চাইলে এ বিষয়ে কোনোপ সদুত্তর দিতে পারেননি তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিমউদদীনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি নিয়ে মামলার প্রক্রিয়াধীন। ইউএনও স্যারের সাথে সমন্বয় করেই ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে খালিয়াজুরী নির্বাহী কর্মকর্তা এএইচএম আরিফুল ইসলাম দৈনিক সকালের সময়কে বলেন, কালোবাজারি যেই হোক, অন্যায় করে কেউ পার পাবে না। তাকে আইনের আওতায় সোপর্দ করা হবে।
এমএসএম / জামান
মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি
এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা
শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি
বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ
আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম
নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক
বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব
নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা
বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ
সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত
আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ
প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন
Link Copied