ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

শেরপুরে নৌকার বিরুদ্ধে ভোট করায় ৪ নেতাকর্মীকে দল থেকে অব্যাহতি


শেরপুর প্রতিনিধি   photo শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ৯-১১-২০২১ বিকাল ৫:৩৭

ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে বগুড়ায় নৌকার বিরুদ্ধে ভোট করায় শেরপুর উপজেলার দুই ইউনিয়নের ৪ জন নেতাকর্মীকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে।বগুড়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ব্যাপারে জানানো হয়।

অব্যাহতিপ্রাপ্ত নেতা-কর্মীদের মধ্যে বিশালপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন, আওয়ামী লীগ সমর্থক সাধন চন্দ্র এবং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রাফিউল ইসলাম বাবু। খানপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম রঞ্জু। তিনি ২০১৬ এবং এ বছরেও বিদ্রোহী প্রার্থী হিসেবে ভোট করছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,  জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্দেশক্রমে তাদের অব্যাহতি দেয়া এবং দলীয় শৃঙ্খলা অমান্য করায় তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রীয় কমিটি বরাবর সুপারিশ করা হয়েছে। এছাড়া  অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে দলীয় শৃঙ্খলা অমান্য করায়,তালিকায় উল্লেখিত নেতৃবৃন্দের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রীয় কমিটি বরাবর সুপারিশসহ অনুরোধ করা হয়। 

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত