ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

অনুমতি ছাড়া মৈন্দ-জাফরগঞ্জ রাস্তার গাছ কেটে নিলেন নাছির


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ৯-১১-২০২১ বিকাল ৬:৩
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ-জাফরগঞ্জ রাস্তার মৈন্দ ঈদগাহ্সংলগ্ন রাস্তার গাছ অনুমতি ছাড়া কেটে নিলেন মৈন্দ মুন্সীবাড়ীর হাকিম মুন্সীর ছেলে নাছির মুন্সী। প্রধানমন্ত্রীর দেয়া আশ্রয়ণ প্রকল্পের সামনের রাস্তায় রয়েছে গাছগুলি। এ গাছ কাটতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি লাগে। তবে নাছির কোনো অনুমতি না নিয়েই গাছ কেটে ফেলেন।
 
এ ব্যাপারে অভিযুক্ত নাছিরের সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, আমি রাস্তার গাছ কাটিনি। আমার লাগানো গাছ আমি কেটেছি এবং গাছগুলি আমার জমির আইলের উপর রয়েছে। তিনি আরো বলেন, পার্শ্ববর্তী জায়গার ওপর কিছু গাছ ছিল। গত কিছুদিন আগে আমাদের মজলিশপুর ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম গাছগুলি বিক্রি করেছেন। তখন আমি কিছু বলিনি।
 
এ ব্যাপারে মজলিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী তাজুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমি গাছ কাটার ব্যাপারে কিছুই জানি না। আমি রাস্তার গাছ বিক্রি করব কেন? যে গাছ কাটছে আমি বাধা দেয়ার জন্য লোক পাঠাব। সে কার গাছ কাটবে কার অনুমতি নিয়ে গাছ কাটছে আমি জানি না। তবে তহসিলদারকে এখনই এ ব্যাপারে খবর নিতে এবং বাধা দিতে বলছি।
 
মজলিশপুর ইউনিয়নের তহসিলদার জামাল উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এ ব্যাপারে ‍আমি কিছুই জানি না।
 
তবে এ গাছ কাটা বা বিক্রির সাথে তহসিল অফিসের সহকারী তহসিলদার আবু ছলেকের যোগসাজশ রয়েছে বলে এলাকার অনেকেই জানান।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু