স্বাস্থ্য খাতে আরো বরাদ্দের তাগিদ চসিকের
স্বাস্থ্যসেবায় চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) অনন্য দৃষ্টান্ত রাখতে সক্ষম হয়েছে। তবে এ খাতে প্রয়োজনীয় বরাদ্দ দরকার বলে মন্তব্য করেছেন মেয়র রেজাউল করিম চৌধুরী। মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে টাইগারপাসে মেয়রের দপ্তরে গভর্নিং বডির প্রথম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, চসিক পরিচালিত ফিরিঙ্গি বাজারের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি অ্যান্ড ম্যাটসে বিএসসি ইন হেলথ টেকনোলজি মেডিসিন কোর্স চালু করার মাধ্যমে স্বাস্থ্যসেবায় আরেকটি নতুন মাত্রা যোগ হলো। এই কোর্স পরিচালনার জন্য চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী ১১ সদস্যের একটি গভর্নিং বডি গঠন করা হয়েছে। আজ এই কমিটির সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. ইসমাইল খান এবং স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার-পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়াসহ কমিটির সদস্যদের স্বাগত জানাই।
এ সময় উপস্থিত ছিলেন- চসিক স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির সভাপতি জহর লাল হাজারী, চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সেলিম আকতার চৌধুরী, চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. হাসিনা নাসরিন, ডা. আইরিন সুলতানা, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক এবং চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নার্সিং ও মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডিন ডা. মোহাম্মদ মনোয়ারুল হক, কমিটির সদস্যসচিব ও ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি অ্যান্ড ম্যাটসের অধ্যক্ষ ডা. মোহাম্মদ আলী, সহকারী অধ্যাপক ডা. রুমানা শারমিন ও প্রভাষক শাহনাজ আক্তার প্রমুখ।
মেয়র বলেন, চসিকের উদ্যোগে ১০০ শয্যার একটি, ৫০ শয্যার তিনটি মাতৃসদন ও ৫০ শয্যার একটি জেনারেল হাসপাতাল মিলিয়ে মোট ৭১টি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু আছে। পাশাপাশি ১৯৯৮ সাল থেকে সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর চালু করা আরবান প্রাইমারি হেলথ কেয়ারের স্বাস্থ্যসেবা এখনো চালু আছে। এসব চিকিৎসা কেন্দ্রে আমাদের নিয়োগ করা বিশেষজ্ঞ চিকিৎসকরা নিয়মিত রোগীদের চিকিৎসাসেবা প্রদান করছেন। এই সেবা দেশের কোনো সিটি করপোরেশন দেয় না। স্বাস্থ্য খাতে এত সেবা দেওয়ার পরও চসিক সরকারের কাছ থেকে নগরবাসীর স্বাস্থ্যসেবায় কোনো বরাদ্দ পায় না! অথচ আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল বছরে ৭ কোটি টাকা থোক বরাদ্দ পায়।
এমএসএম / জামান
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার
নেত্রকোণায় সাবরেজিস্টার্ড অফিসে দলিলের তথ্য চাওয়ায় সাংবাদিকের উপর হামলা-থানায় অভিযোগ