ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

এক আগুনেই পথে বসেছেন ৫২ ক্ষুদ্র ব্যবসায়ী


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১০-১১-২০২১ দুপুর ২:৪৮

মঙ্গলবার (৯ নভেম্বর) সকালটাই ছিল সর্বনাশা একটি মুহূর্ত। হঠাৎ আগুনে পুড়ে ছাই হয়ে যায় হালিশহর গোডাউন বাজারের একটি মার্কেটের ক্ষুদ্র ৫২ ব্যবসায়ীর স্বপ্ন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, এ বাজারে সকালে মানুষের আনাগোনা বাড়ে। দৈনন্দিন বাজার করতেই মানুষ সেখানে যায়। যে কারণে সকাল সকাল ব্যবসায়ীরা দোকান খোলেন। বাইরে মালামাল রেখে ব্যবসা করেন। আগুন লাগার কারণে কেউ এসব পণ্য সরাতে পারেননি। আবার দোকানের ভেতরে থাকা বহু পণ্য পুড়ে গেছে। জীবন বাঁচাতে গিয়ে অনেকেই পণ্য ফেলে বাইরে বেরিয়ে আসতে বাধ্য হয়েছেন। আগুন লাগার ঘটনায় দোকানদাররা পথে বসেছেন। অনেকেই পুঁজি হারিয়েছেন। 

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ সকালের সময়কে জানান, মঙ্গলবার সকাল ৮টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। আগ্রাবাদ স্টেশনের ৭টি ও বন্দর স্টেশনের ২টি গাড়ি আগুন নেভানোর কাজ করে। আগুনে একটি বিপণিকেন্দ্রের সেমিপাকা ৪৬টি দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত ও হিসাব করে জানাতে পারব।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে ২২টি কাপড়ের, ১০টি সবজির, ৮টি মুদির, ২টি জুতার, ২টি প্রসাধনীর, ১টি কুলিং কর্নার, ১টি চায়ের দোকান ও ৬টি বিভিন্ন দোকান পুড়ে গেছে। স্থানীয় লোকজনের সহায়তায় কেউ কেউ দোকানের আংশিক পণ্যসামগ্রী সরাতে পারলেও অনেকে কিছুই বের করতে পারেননি। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার পর ব্যবসায়ীরা দোকানের সামনে এসে কাঁদতে থাকেন। পুুঁজি ও স্বপ্ন হারানো অনেক ব্যবসায়ী বিলাপ করে কাঁদেন। 

এমএসএম / জামান

দুমকি সরকারি জনতা কলেজ চত্বরে মেশিনগানের কার্তুজ উদ্ধার

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ১০০

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকে মাধ্যমে ফেরত

সাভা‌রে জমি দখলের অভিযোগ, কথা বলতে গে‌লে দেয় প্রাণনাশের হুমকি

পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি পেশ

জিয়ানগরে মাদকব্যবসায়ী ইয়াবাসহ যুবলীগ নেতা শুক্কুর গ্রেপ্তার

বাগেরহাটের মোংলায় চোরা চালানের ১৬ হাজার লিটার ভোজ্য তেল জব্দ করেছে কোষ্টগার্ড

পদ্মায় ভাসছে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকি'র নিথর দেহ

ভূরুঙ্গামারী সরকারি ডিগ্ৰী কলেজে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান