চট্টগ্রাম কাস্টমসে ৪ মাসে প্রবৃদ্ধি ২৩.৮৬ শতাংশ
দেশের সর্বোচ্চ রাজস্ব আদায়কারী শুল্ক স্টেশন চট্টগ্রাম কাস্টমস হাউস চলতি ২০২১-২২ অর্থবছরের এক-তৃতীয়াংশ সময়ে ২৩ দশমিক ৮৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। এই এক-তৃতীয়াংশ সময়ে (জুলাই থেকে অক্টোবর মাস) চট্টগ্রাম কাস্টমস হাউসে রাজস্ব আহরণ হয় ১৭ হাজার ৬৪৪ কোটি ১২ লাখ টাকা। এর আগের অর্থবছরের (২০২০-২১) একই সময়ে রাজস্ব আদায় হয়েছিল ১৪ হাজার ২৪৫ কোটি ৭৩ লাখ টাকা। অর্থাৎ গত অর্থবছরের এক-তৃতীয়াংশ সময়ের তুলনায় চলতি বছরের একই সময়ে ৩ হাজার ৩৯৮ কোটি ৩৯ লাখ টাকা বেশি আদায় হয়েছে। এর মাধ্যমে চট্টগ্রাম কাস্টমস হাউসের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২৩ দশমিক ৮৬ শতাংশ।
চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার মো. ফখরুল আলম বলেন, আগের তুলনায় আমদানি-রপ্তানিতে অনিয়ম অনেক কমে গেছে। আগে একেকটি অনিয়মে বিপুল অর্থ জড়িত থাকত, যার কারণে বড় অংকের রাজস্ব ফাঁকি দেয়া হতো। কিন্তু এখন অনিয়ম কমে গেছে। এ কারণে গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের এক-তৃতীয়াংশ সময়ে রাজস্ব আহরণে রেকর্ড গড়েছে।
তিনি আরো বলেন, আয় বাড়ার আরো বড় কারণ হলো কাস্টমসের অনিয়মের দণ্ডবিধিতে পরিবর্তন আনা। আগে অনিয়ম করলেও কম শাস্তি হতো, যার কারণে অসাধু ব্যক্তিরা বারবার অনিয়ম করার সাহস পেত। কিন্তু এখন অনিয়মের কারণে ন্যূনতম দ্বিগুণ জরিমানা করা হয়, যা ক্ষেত্রবিশেষে অনিয়মের মাত্রা হিসেবে সর্বোচ্চ চারগুণ করা হয়। এছাড়া বন্ড ব্যবস্থায় কঠোর অবস্থানের কারণেও রাজস্ব ফাঁকি কমে গেছে। আগে বন্ড সুবিধায় অনেকে কমার্শিয়াল পণ্য আমদানি করে খালাস করত। এতে সরকারি রাজস্ব ফাঁকি দেয়া হতো। কড়া নজরদারির কারণে এই সুযোগ আর কেউ পাচ্ছে না। এসব কারণে অপরাধের মাত্রা কমে গিয়ে রাজস্ব আহরণ বাড়ানো সম্ভব হয়েছে।
এমএসএম / জামান
দুমকি সরকারি জনতা কলেজ চত্বরে মেশিনগানের কার্তুজ উদ্ধার
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ১০০
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকে মাধ্যমে ফেরত
সাভারে জমি দখলের অভিযোগ, কথা বলতে গেলে দেয় প্রাণনাশের হুমকি
পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি পেশ
জিয়ানগরে মাদকব্যবসায়ী ইয়াবাসহ যুবলীগ নেতা শুক্কুর গ্রেপ্তার
বাগেরহাটের মোংলায় চোরা চালানের ১৬ হাজার লিটার ভোজ্য তেল জব্দ করেছে কোষ্টগার্ড
পদ্মায় ভাসছে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকি'র নিথর দেহ