যশোরে ইজিবাইকচালককে গলা কেটে হত্যা
যশোরে চালককে গলা কেটে হত্যার পর ইজিবাইক নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৯ নভেম্বর) মধ্যরাতে যশোর সদর উপজেলার ঘুরুলিয়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ইজিবাইকচালক আব্দুল্লাহ (২২) যশোর সদর উপজেলার সুলতানপুর উত্তরপাড়ার মোজাদুল জামানের ছেলে। রাতেই পুলিশ লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
নিহত আব্দুল্লাহর ভাই শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার মধ্যরাতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘুরুলিয়া মাঠে এসে আব্দুল্লাহর গলাকাটা লাশ শনাক্ত করেন। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে গেছে। তিনি জানান, আব্দুল্লাহ ইজিবাইকে যাত্রী নিয়ে ঘুরুলিয়া থেকে শহরে যাতায়াত করে। রাতে যাত্রী নিয়ে ঘুরুলিয়া ফেরার পথে এ ঘটনা ঘটতে পারে। দুর্বৃত্তরা তাকে হত্যা করে ইজিবাইক নিয়ে চলে গেছে।
এ ব্যাপারে যশোর পুলিশের মুখপাত্র ডিবি ওসি রুপন কুমার সরকার জানান, হত্যার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এমএসএম / জামান
রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা
সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর
টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান
দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার
নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন
কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু
ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি
যমুনায় অভিযান: ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ, জরিমানা
লালমনিরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: লক্ষ্যমাত্রা ২ লাখের বেশি শিশু
গজারিয়ার বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন ও মতবিনিময় সভা
শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন
Link Copied