সুজানগরে নির্বাচনী সহিংসতায় আহত ব্যক্তির ২৩ ঘণ্টা পর মৃত্যু
পাবনার সুজানগরে নির্বাচনী সহিংসতায় আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় ২৩ ঘণ্টা পর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ নভেম্বর) রাত সোয়া ৯টার সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নিহত সবুজ হোসেন (৪৫) উপজেলার ভাঁয়না ইউনিয়নের চলনা গ্রামের মৃত মাহাতাব উদ্দিনের ছেলে।
এর আগে গত সোমবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভাঁয়না ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী আমিন উদ্দিন ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ওমর ফারুকের সমর্থকদের মধ্যে স্থানীয় চলনা বাজার এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহতসহ ৯টি মোটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটে। ওই ঘটনার পরপরই উভয়পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। সংঘর্ষের ঘটনায় বিদ্রোহী প্রার্থীর সমর্থক সবুজ হোসেন ও নৌকার সমর্থক আনোয়ার হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৯টার দিকে সবুজের মৃত্যু হয়।
এদিকে সবুজ মারা যাওয়ার খবর এলাকায় পৌঁছলে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ওমর ফারুকের কর্মী-সমর্থকরা রাতেই বিক্ষোভ মিছিল বের করেন। তারা এ হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহত সবুজের ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে ওই রাতেই ১৫ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা ৫০ জনকে আসামি করে সুজানগর থানায় একটি মামলা দায়ের করেছেন।
নিহত সবুজের বাবা হাশেম আলী বলেন, আমার ছেলেকে যারা হত্যা করেছে তাদের কঠিন শাস্তি চাই।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত