ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ-ভারত বর্ডার হাটের জায়গা নির্বাচনের যৌথসভা অনুষ্ঠিত


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ১০-১১-২০২১ বিকাল ৫:৩
কমলগঞ্জ ইসলামপুরের কুরমা সীমান্তে ভারত-বাংলাদেশ বর্ডার হাটের জায়গা নির্বাচনে যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে ভারতের ত্রিপুরা রাজ্যের কামালপুরের মরাছড়া এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুমানা ইয়াসমিন।
 
এ সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন- কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশেকুল হক, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) সহিদুল হক মুন্সি, কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তার, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান।
 
ভারতের পক্ষে নেতৃত্ব দেন এডিএম মুসলিম উদ্দিন আহমেদ।
 
সভায় কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুরমা সীমান্তের চাম্পারায় চা বাগানের সোনারায় এলাকায় বর্ডার হাট পরিচালনার কার্যক্রম শুরু করতে উভয় দেশের প্রতিনিধিরা একমত পোষণ করেন।

এমএসএম / জামান

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত