রাত পোহালেই ভোট
রাত পোহালেই ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় দ্বিতীয় ধাপের ১৩ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষা, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।
নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে ১২৫ টি ভোট কেন্দ্রে ১৩ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং ৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ১০০ বিজিবি, র্যাব, পুলিশের কর্মকর্তা ও পুলিশ সদস্য এবং আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় নাসিরনগর থানা কম্পাউন্টের ভিতরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্রিফিংয়ে এ তথ্য জানান ব্রাক্ষণবাড়িয়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান। তিনি বলেন, নির্বাচনে যে কোন প্রকার সহিংসতা এড়াতে কঠোর অবস্থানে থাকবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।উপজেলা নির্বাচন অফিস সূত্রমতে, উপজেলার ১৩টি ইউনিয়নের নির্বাচনে ২ লাখ ২৭ হাজার ২’শ ৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবার নির্বাচনে উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে ৬০ জন, সাধারণ সদস্য পদে ৪৯৬ জন ও সংরক্ষিত সদস্য পদে ১৬৫ জন নির্বাচনে অংশগ্রহণ করছেন।
এব্যাপারে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জিল্লুর রহমানের সাথে কথা বললে তিনি জানান,আমার কাছে সবগুলো কেন্দ্রই গুরুত্বপুর্ণ।
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Link Copied