ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ফেসবুকের স্ট্যাটাসে ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় যুবক গ্রেপ্তার


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ১০-১১-২০২১ বিকাল ৫:৩৯

ফেসবুকের স্ট্যাটাসে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ বুধবার (১০ নভেম্বর) শহরের পৌর এলাকার ভাদুঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আবুল কাশেম জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বুড়িশ্বর গ্রামের বাবুল মিয়ার ছেলে।

পুলিশ জানায়, আবুল কাশেম নিজের ফেসবুক আইডি থেকে প্রায়ই বিভিন্ন ধর্মের বিষয় নিয়ে ফেসবুকে উস্কানিমূলক স্ট্যাটাস দিয়ে আসছিল। নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গত ২৫ অক্টোবর বুড়িশ্বর ঈদগাহ মাঠে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় পবিত্র কোরআন তেলাওয়াতের পর কেন গীতা পাঠ করা হলো তা নিয়ে আবুল কাশেম তার ফেসবুক আইডি থেকে আপত্তিকর স্ট্যাটাস দেন। এ নিয়ে এলাকার হিন্দু সম্প্রদায়ের মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বিষয়টি জেলা পুলিশের নজরে এলে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাতে ভাদুঘর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান বলেন, রাষ্ট্রীয় শৃঙ্খলাবিরোধী ও ধর্মীয় উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু