পটিয়ায় দেবরের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ
চট্টগ্রামের পটিয়ায় দেবরের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার জিরি মালিয়ারা এলাকায় গৃহবধূকে শ্লীলতাহানি করে নির্যাতনের অভিযোগ উঠেছে। তবে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ রয়েছে বলেও স্থানীয়রা জানান। এ ঘটনায় নুরুল আজিম আজু বাদী হয়ে পটিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে তার ভাই মোহাম্মদ আজিম প্রকাশ মাহাবুবসহ ৫ জনকে আসামি করে একটি সিআর মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করতে আদালত পিবিআইকে দায়িত্বে দিয়েছে। আসামিরা হলো- আজিম প্রকাশ মাহাবুব (৩৮), মোহাম্মদ জসিম (৪৫) ,মোহাম্মদ হাবিবুর রহমান (৩২), মোছাম্মৎ হামিদা রিমা (৩০), মর্জিনা খাতুন (৪০)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলা মালিয়ারা গ্রামের হাজী আবদুল জলিলের নতুন বাড়ির মৃত আহমদ ছাফার দুই ছেলে মোহাম্মদ নুরুল আজিম আজু ও মাহাবুব জসিম হাবীবের মধ্যে বসতঘর নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে সামাজিকভাবে একাধিকবার বৈঠক ডাকা হলেও একপক্ষে আসেনি। গত ৬ নভেম্বর আসামিরা অস্ত্রশস্ত্র নিয়ে ঘরে প্রবেশ করে তার স্ত্রী কামরুন নাহারকে অতর্কিতভাবে শ্লীলতাহানিসহ দেশীয় অস্ত্র লাঠিসোটা, লোহার রড়, দা, ধারালো কিরিচসহ অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ঘরের জিনিসপত্র ভাংচুরসহ কুপিয়ে জখম ও প্রাণনাশের চেষ্টা করে ঘর লুট করে ৮০ হাজার টাকা ক্ষয়ক্ষতি, ২ ভরি স্বর্ণলংকার ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়। খবর পেয়ে মোহাম্মদ নুরুল আজিম আজু এসে তার স্ত্রীকে উদ্ধার করে আশঙ্কাজনক রক্তাক্ত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করেন। তিনি এখনো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এ প্রসঙ্গে নুরুল আজিম আজু বলেন, তারা বিভিন্ন সময় আমার পরিবারের ওপর হামলা এবং আমার ঘরে আত্মীয়স্বজন আসলে তাদেরসহ গালিগালাজ করে আসছে। সর্বশেষ তারা পরিকল্পিতভাবে আমার স্ত্রীও ওপর নির্মমভাবে হামলা এবং টাকা-পয়সাসহ জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফোরকান উদ্দীন জানান, গৃহবধূকে নির্যাতন ও হামলার ঘটনায় আদালতে মামলা হয়েছে। মামলাটি পিবিআইকে তদন্ত করে রিপোর্ট দেয়ার জন্য আদালত নির্দেশ দিয়েছে।
এমএসএম / জামান
দুমকি সরকারি জনতা কলেজ চত্বরে মেশিনগানের কার্তুজ উদ্ধার
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ১০০
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকে মাধ্যমে ফেরত
সাভারে জমি দখলের অভিযোগ, কথা বলতে গেলে দেয় প্রাণনাশের হুমকি
পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি পেশ
জিয়ানগরে মাদকব্যবসায়ী ইয়াবাসহ যুবলীগ নেতা শুক্কুর গ্রেপ্তার
বাগেরহাটের মোংলায় চোরা চালানের ১৬ হাজার লিটার ভোজ্য তেল জব্দ করেছে কোষ্টগার্ড
পদ্মায় ভাসছে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকি'র নিথর দেহ