ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

এমপিওভুক্তির জন্য স্কুল-কলেজ বাছাইয়ে কমিটি গঠন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-১১-২০২১ দুপুর ১১:৪

প্রায় দুই বছর পর নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। প্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদনও নেয়া হয়েছে। আবেদন করা স্কুল-কলেজগুলো বাছাইয়ে ৯ সদস্যের কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে বিষয়টি জানিয়ে আদেশ জারি করা হয়েছে।

কমিটির আহ্বায়ক করা হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ফৌজিয়া জাফরীনকে। কমিটিতে শিক্ষা মন্ত্রণালয়, ব্যানবেইস, শিক্ষা অধিদফতর, ঢাকা বোর্ডের কর্মকর্তারা সদস্য হিসেবে রয়েছেন।

কমিটির কার্যপরিধি সম্পর্কে মন্ত্রণালয় বলছে, এ কমিটি নতুন এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী এবং অর্থ মন্ত্রণালয়ের বরাদ্দের আলোকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্ত করার বিষয়ে আবেদনগুলো যাচাই বাছাই করে মতামতসহ প্রতিবেদন সরকারের কাছে উপস্থাপন করবে। আবেদনে দেওয়া তথ্যে কোনো অনিয়ম বা অসামঞ্জস্যতা দেখা গেলে তা পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মতামতসহ প্রতিবেদন সরকারকে দেবে। প্রাসঙ্গিক অন্যান্য বিষয়ে কমিটি মতামতসহ প্রতিবেদন সরকারকে দেবে। আর শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য ব্যানবেইস সব কারিগরি সহায়তা দেবে।

জানা গেছে, ব্যানবেইসের মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কলেজ শাখার যুগ্মসচিব, বেসরকারি মাধ্যমিক শাখার উপসচিব, শিক্ষা অধিদফতরের প্রশাসন শাখার পরিচালক, ঢাকা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক, বিভাগের বাজেট শাখার সিনিয়র সহকারী সচিব সদস্য হিসেবে আছেন। আর মন্ত্রণালয়ের বেসরকারি মাধ্যমিক-৩ শাখার উপসচিব কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

এদিকে, যাচাই কমিটিতে সহায়তা করতে চার সদস্যের একটি উপকমিটিও গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। 

জামান / জামান

পাবিপ্রবিতে ভিন্ন ধর্মাবলম্বীর দুই শিক্ষার্থীকে আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ

এসএসসি পরীক্ষার সূচি পেছালো, শুরু ১৪ মার্চ

বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তিতে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

কুবির হলে ‘JCD’ লেখা নিয়ে দ্বন্দ্ব , দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নজরুল পদক ২০২৬ পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী

‎আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রাবনের ‘ফ্লোটিং সারভাইভাল

‎নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাককানইবি ভিসির অভিনন্দন

পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের নতুন পরিবেশে অভিযোজনে সেমিনার

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বাঙলা ক্যাম্পাসে হেল্প ডেস্ক

ধান ফসলের জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি নিরূপণে আন্তর্জাতিক কর্মশালায় পবিপ্রবির অংশগ্রহণ

৪২ প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুবিতে প্রথমবার শিল্প-একাডেমিয়া বৈঠক

পবিপ্রবির তরুণ কলাম লেখক ফোরামের দায়িত্বে নেছার ও সবুজ

মাদকসহ পাবিপ্রবির দুই শিক্ষার্থী আটক, ৬ ঘণ্টা পুলিশ হেফাজতে