সুজানগরে ভোটকেন্দ্রে গোলাগুলি, সংঘর্ষ
পাবনার সুজানগরে শান্তিপূর্ণভাবে নির্বাচন শুরু হওয়ার ৩ ঘণ্টার মাথায় সহিংসতার খবর পাওয়া গেছে। ভোটকেন্দ্র দখল নিয়ে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় ৪ ইউনিয়নে গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। অপরদিকে ব্যালট পেপার ছিনতাই করায় ৩ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) বেলা ১১টার পর উপজেলার হাটখালি ইউনিয়নের সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গোলাগুলি ও তাঁতিবন্ধ, ভায়না, আহম্মদপুর ইউনিয়নে সংর্ঘষের ঘটনা ঘটে। এছাড়া মানিকহাট ইউনিয়নের মোমিনপাড়া প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই করার চেষ্টা করা হয়।
হাটখালি ইউনিয়নের ভোট দিতে আসা নান্টু ফকির বলেন, ‘সকালে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়। বেলা সাড়ে ১১টার দিকে নৌকার প্রার্থীর সমর্থকদের কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গোলাগুলিতে গুলিবিদ্ধসহ ১০ জনের মতো আহত হয়েছেন।’
হাটখালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজহার আলী বলেন, কেন্দ্র দখল নিয়ে নৌকার লোকজন গুলি করেছেন। এ ঘটনায় গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
তবে হাটখালি ইউনিয়নের নৌকার প্রার্থী আব্দুর রউফ সরদার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, বিদ্রোহী প্রার্থী নিশ্চিত পরাজয় জেনে মিথ্যা অভিযোগ দিচ্ছের। গোলাগুলির কোনো ঘটনা আমার সমর্থকরা করেননি। বিদ্রোহী প্রার্থীরাই অস্তিতিশীল পরিবেশ সৃষ্টি করতে মরিয়া হয়ে উঠেছে।
তাঁতীবন্ধ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থীর আব্দুর রাজ্জাক রাজা বলেন, এখানে নৌকার প্রার্থীর সমর্থকদের কেন্দ্র দখলে বাধা দিলে সংঘর্ষের সৃষ্টি হয়। সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হলেও বেলা ১১টার সহিংসতা শুরু হয়।
নৌকার প্রার্থীর আব্দুল মতিন মৃধা বলেন, আমার এখানে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হচ্ছে। কোনো সহিংসতা হচ্ছে না বলে জানান তিনি। সহিংসতার খবর ভিত্তিহীন। সুজানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন বিষয়টি আমার জানা নেই। ৩ জনকে আটকের বিষয়টিও আমি অবগত নয়।
সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম জামাল আহমেদ বলেন, ভোটকেন্দ্রে সহিংসতার ঘটনা ঘটেছে। তবে গোলিগুলির ঘটনা ঘটেছে কেন্দ্র থেকে অনেক দূরে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, সুজানগর উপজেলার ১০ ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্নের লক্ষ্যে ৪ প্লাটুন বিজিবি, ৯০০ পুলিশ ফোর্স মাঠে রয়েছেন। এছাড়াও র্যাব, আনসার সদস্য সাদা পোশাকের আইন প্রয়োগকারী সংস্থার সদস্য মোতায়েন রয়েছের।
এমএসএম / জামান
নোয়াখালীর কবিরহাটে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ
ঘোড়াঘাটে দাদী হত্যায় জড়িত নাতীসহ গ্রেফতার-৩
উল্লাপাড়ায় ১২’শ লিটার ডিজেল জব্দ
পটুয়াখালীতে কালেক্টেরেট স্কুল এন্ড কলেজের গেট ভেঙে পড়ে শিক্ষার্থী আহত
মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন
মধুখালীতে ছায়া সংসদে বিতর্ক উৎসবে বিজয়ী দল সরকারি আইনউদ্দীন কলেজ
ভূরুঙ্গামারীতে চিকিৎসকের বাড়িতে অগ্নিসংযোগ ও রাহাজানি:সংবাদ সম্মেলনে প্রতিবাদ, থানায় অভিযোগ
কুমিল্লায় ভারী বৃষ্টিতে সড়কে হাঁটুপানি, ভোগান্তিতে নগরবাসী
গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আমঝুপিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মেহেরপুরে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত
বাঁশখালীতে লোকালয়ে ইটভাটা, আইন লংঘনের দায়ে ২ লাখ টাকা জরিমানা
টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন