বিভিন্ন আয়োজনে ফুলছড়িতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বঙ্গবন্ধুর আদর্শের আদলে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠিত হয় যুগলীগ। গত চার দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ আজ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে।
গাইবান্ধার ফুলছড়িতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলা পরিষদ চত্বরে হতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন- গাইবান্ধা জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, যুবলীগ নেতা রেদোয়ান আশরাফ পলাশ, মোসলেম উদ্দিন মাসুম, উদাখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহীন মিয়া, সাধারণ সম্পাদক মাহদী মাসুদ পলাশ, যুগ্ম-সাধারণ সম্পাদক রাজা মিয়া, জামিরুল ইসলাম সম্রাট, কঞ্চিপারা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, গজারিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি জিহাদুর রহমান মওলা, ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম জীবন প্রমুখ। অনুষ্ঠানে ভিডিও কলে যুক্ত হয়ে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি ও ফুলছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান।
এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ মণির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও কেক কাটা হয় এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।
এমএসএম / জামান
মান্দায় ধান ব্যবসায়ীর ১৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
টাঙ্গাইলে ডাল-পালা ছাঁটাইয়ের নামে সরকারি গাছ কেটে ফেলার অভিযোগ
পুঁটি মাছ ঘিরে নাসিরনগরের জেলে পাড়ায় কর্মযজ্ঞ, ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে শত মানুষের জীবিকা
‘সব সচিব নিয়ম মানলে আমিও আসব’: টুঙ্গিপাড়ায় ইউপি সচিবের বক্তব্য নিয়ে তোলপাড়, তদন্ত কমিটি গঠন
জিয়ানগরে ৫২ বছর অবৈধ দখলে থাকা সম্পত্তি উদ্ধার করলেন ইউএনও
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ ও সিরাপ উদ্ধার
মান্দায় নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
বিলাইছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
মুকসুদপুরে শিক্ষক ১৪ জন, এইচএসসি পরীক্ষার্থী একজন তিনিও ফেল: পাসের হার শূন্য
গাজীপুরে শ্রমিক-পুলিশ দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া
প্রেম ও বন্ধুত্বের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন সময়ে মোহনগঞ্জে আসেন অস্ট্রেলীয়ান ও ব্রিটিশ হাইকমিশনার
বাগেরহাটের মোড়েলগঞ্জে গৃহবধুর আত্মহত্যা, চিতলমারীর বাগান থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার
আঙ্গারজুর আলীম মাদ্রাসায় শিক্ষক সংবর্ধনা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত
Link Copied