কমলগঞ্জে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মণির প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, বণার্ঢ্য আনন্দ র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর দেড়টায় কমলগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে বণার্ঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মো. জুয়েল আহমদের নেতৃত্বে পৌরসভা কার্যালয় হতে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে বের হওয়া আনন্দ র্যালিটি ভানুগাছ বাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা মিলনায়তনে এসে শেষ হয়।
কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মো. জুয়েল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আব্দুল মালিক বাবুল, শায়েক আহমেদ, সদস্য আবুল কালাম, মো. মোস্তাফিজুর রহমান, মইনুল খান প্রমুখ।
আলোচনা সভা শেষে নেতাকর্মীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
এমএসএম / জামান
সংঘর্ষে তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে পানি, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল
ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের নতুন সভাপতি শরীফ
বালাগঞ্জে ওপেন হাউজ ডে'র পরের দিন, বিভিন্ন মামলায় গ্রেফতার ৬ আসামী
দেশকে পরনির্ভরশীল হতে দিবো নাঃ ফারজানা শারমিন পুতুল
চাঁদপুরে গ্যাসের তীব্র সংকট, গ্যাস না পেয়ে সড়ক অবরোধ
মোহনগঞ্জ-তেতুলিয়া বেহাল সড়কে দুর্ভোগ চরমে
নিরাপদ খাদ্য সুনিশ্চিতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধ করতে হবে: জয়পুরহাটে প্রতিমন্ত্রী আব্দুল বারী
ধুনটে ধান ব্যবসায়ীদের দখলে মথুরাপুর হাট, যানজট চরমে
মুরাদনগরে ডাক্তারকে ‘ম্যাডাম-স্যার’ না বললেই রোগীদের পোহাতে হয় ভোগান্তি
নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের মাসিক সভা ও বনভোজন-সাংবাদিকদের মিলনমেলায় মুখর উজিরপুর দরগা
রায়গঞ্জে চালকলের লাইসেন্স-বরাদ্দে অনিয়মের অভিযোগ দিয়ে হুমকির মুখে পরিবেশ কর্মী
রাজস্থলীতে দীর্ঘ দিন ভোগান্তি যাত্রী সেবায় চালু হলো পিক-আপ সার্ভিস গাড়ি
নোয়াখালীতে হাঁটু পানিতে দাঁড়িয়ে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
Link Copied