তেঁতুলিয়ায় নারীদের সাহসিকতায় ভোটকেন্দ্র রক্ষা
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। এ সময় বেশকিছু ব্যালট পেপার ও টাকা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে ইউনিয়নের সিপাহীপাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসংলগ্ন একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। তবে আটকদের পরিচয় এখনো প্রকাশ করেনি পুলিশ।
এর আগে কিছুসংখ্যক লোক লাঠিসোটা নিয়ে ভোটকেন্দ্রে হামলা করে এবং জোরপূর্বক কেন্দ্রে ঢুকে প্রিসাইডিং অফিসারের কাছ থেকে ব্যালট পেপার ছিনিয়ে নেয়। মুহূর্তেই ভোটারশূন্য হয়ে পড়ে ভোটকেন্দ্রের মাঠ। প্রায় দেড় ঘণ্টা বন্ধ ছিল ভোটগ্রহণ। পরে পুলিশ ও প্রশাসনের লোক এসে পরিস্থিতি স্বাভাবিক করেন।
পুলিশ জানায়, সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশেই প্রতিটি কেন্দ্রে ভোটগ্রহণ চলছিল। দুপুরের দিকে একদল লোক জোরপূর্বক কেন্দ্রে ঢুকে বেশকিছু ব্যালট পেপার ছিনতাই করে পালিয়ে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে কেন্দ্রসংলগ্ন একটি বাড়ি থেকে ৫ জনকে আটক করা হয়।
তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া বলেন, আটকদের বিষয়ে পরবর্তীতে প্রেস রিলিজ দেয়া হবে।
অপরদিকে একই ইউনিয়নে ফুটকি বাড়ি ভোটকেন্দ্রে নৌকার সমর্থকরা ভোটকেন্দ্র দখল করার চেষ্টা করে। এ সময় চশমার মার্কার সমর্থকরা প্রতিহত করার চেষ্টা করলে উভয়পক্ষের মধ্য ধাওয়া-পাল্টা ধাওয়ায় কয়েকজন আহত হন। চশমা মার্কার নারী সমর্থকদের ধাওয়ায় পিছু হটতে বাধ্য হয় নৌকা মার্কার সমর্থকরা। প্রায় এক ঘণ্টা পর পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।
এমএসএম / জামান
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
Link Copied