চট্টগ্রামে পাঁচ গুণীজনকে সংবর্ধনা দিল বাংলাদেশ মানবাধিকার ফোরাম
মানবতার কল্যাণে অবদান রাখায় চট্টগ্রামের পাঁচ গুণীজনকে সংবর্ধনা দিয়েছেন বাংলাদেশ মানবাধিকার ফোরাম চট্টগ্রাম বিভাগীয় কমিটি। বুধবার (১০ নভেম্বর) বিকেল ৪টায় নগরীর সিআরবিস্থ তাসপিয়া গার্ডেন হলে এক অনুষ্ঠানে তাদের সংবর্ধিত করা হয়।
সংবর্ধিতরা হলেন- বাংলাদেশ মানবাধিকার ফোরাম চট্টগ্রাম বিভাগীয় উপদেষ্টা ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা পরিষদের নব নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. জাবেদ আবছার চৌধুরী ও মানবাধিকার ফোরামের উপদেষ্টা ও ট্রেজারার অধ্যক্ষ লায়ন ড. মো. সানাউল্লাহ, করোনায় মৃত মানুষের কাফন-দাফনে অবদানে গাউছিয়া কমিটি বাংলাদেশের নেতা এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার ও মুহাম্মদ আহসান হাবিব চৌধুরী এবং করোনা সম্মুখযোদ্ধা হিসেবে স্বাস্থ্য সেবায় মোছাম্মৎ ইনসাফি হান্না। সংবর্ধনা অনুষ্ঠানে তাদের হাতে ফুলের তোড়া ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
বাংলাদেশ মানবাধিকার ফোরাম চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি এসএম শহিদ উল্লাহ রণির সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক গোলাম ফারুক ডলার। অনুষ্ঠানের উদ্বোধন করেন ফোরামের চেয়ারম্যান অধ্যক্ষ ননী গোপাল আচার্য্য। প্রধান বক্তা ছিলেন ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব আকতার উদ্দিন রানা।
বিশেষ অতিথির বক্তৃতা করেন- সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট তপন কান্তি দাশ, উপদেষ্টা আলহাজ্ব আবদুল মালেক, রোটারিয়ান শফি উল্লাহ, বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল ও মানবাধিকার ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পলাশ ধর, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি জি এম মাহাবুব হোসেন, সহ-সভাপতি আব্দুর রউফ, মহিলা নেত্রী মুক্তি শেখ, রেশমী আকতার, লাবলী ডিইউ, রোজি আক্তার, জেসমিন আকতার প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, যে সমাজে গুণী ব্যক্তিদের স্বীকৃতি দেয়া হয় না, সে সমাজ পিছিয়ে থাকে। সমাজ উন্নয়নে নিরলস অবদান রাখা ব্যক্তিরা কোনোকিছু প্রাপ্তির আশায় কাজ করেন না। কিন্তু তাদের স্বীকৃতি দিলে তা অন্যদেরও প্রেরণা জোগায়।
এমএসএম / জামান
দুমকি সরকারি জনতা কলেজ চত্বরে মেশিনগানের কার্তুজ উদ্ধার
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ১০০
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকে মাধ্যমে ফেরত
সাভারে জমি দখলের অভিযোগ, কথা বলতে গেলে দেয় প্রাণনাশের হুমকি
পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি পেশ
জিয়ানগরে মাদকব্যবসায়ী ইয়াবাসহ যুবলীগ নেতা শুক্কুর গ্রেপ্তার
বাগেরহাটের মোংলায় চোরা চালানের ১৬ হাজার লিটার ভোজ্য তেল জব্দ করেছে কোষ্টগার্ড
পদ্মায় ভাসছে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকি'র নিথর দেহ
ভূরুঙ্গামারী সরকারি ডিগ্ৰী কলেজে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
Link Copied