চট্টগ্রাম কর আইনজীবী ঐক্য পরিষদের নবীনবরণ ও প্রার্থী পরিচিতি অনুষ্ঠান
চট্টগ্রাম কর আইনজীবী ঐক্য পরিষদ বুধবার (১০ নভেম্বর) রাতে চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও পরিষদের সভাপতি অ্যাডভােকেট মােস্তফা কামাল মনসুরের সভাপতিত্বে ও অ্যাডভোকেট মো. ইমাম উদ্দিনের সঞ্চালনায় রীমা কমিউনিটি সেন্টারে বর্ণাঢ্য নবীনবরণ ও প্রার্থী পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগা-মহাসচিব ও বাংলাদেশ সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সেক্রেটারি ব্যারিস্টার এএম, মাহবুব উদ্দিন খােকন।
বিশেষ অতিথি ছিলেন- চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ সোলায়মান। অনুষ্ঠানে চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. ওমর ফারুখ, ঐক্য পরিষদের সভাপতি প্রার্থী মো. আবুল কালাম ও সাধারণ সম্পাদক প্রার্থী মো. নাসির উদ্দিনসহ ২০২২-এর প্রার্থীদের পরিচয় করিয়ে উপস্থিত সবার কাছে তাদের জন্য দোয়া ও ভোট চান।
অনুষ্ঠানে বক্তারা কর আইনজীবী সমিতির কল্যাণে ও উন্নতিতে কর আইনজীবী ঐক্য পরিষদের বর্তমানে ও অতীতে নির্বাচিত প্রার্থিদের ভূমিকার কথা ও বারের কল্যাণে কাজের কথা বলেন। অনুষ্ঠানে চট্টগ্রাম কর আইনজীবী সমিতিতে যারা নতুন সদস্য পদ গ্রহণ করেছেন তাদের ঐক্য পরিষদের পক্ষ থেকে বরণ করে নেয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- চট্টগ্রাম কর আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত সভাপতি প্রার্থী মো. আবুল কালাম, সাধারণ সম্পাদক প্রার্থী মো. নাসির উদ্দিন, ফোরামের সভাপতি অ্যাডভোকেট এএসএম বদরুল আনোয়ার, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও চট্টগ্রাম কর আইনজীবী ফোরামের সভাপতি আলহাজ মো. মুছা, ইসলামী লইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল মালেক এবং কর আইনজীবী ইসলামি লইয়ার্স কাউন্সিলের সভাপতি আলহাজ মো. আবু তাহের।
উপস্থিত ছিলেন- চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সভাপতিবৃন্দ, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি থেকে আগত নেতৃবৃন্দ, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সম্মানিত সদস্যবৃন্দ। অনুষ্ঠানের প্রথম পর্ব শেষে নৈশভোজের আয়োজন করা হয়।
এমএসএম / জামান
দুমকি সরকারি জনতা কলেজ চত্বরে মেশিনগানের কার্তুজ উদ্ধার
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ১০০
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকে মাধ্যমে ফেরত
সাভারে জমি দখলের অভিযোগ, কথা বলতে গেলে দেয় প্রাণনাশের হুমকি
পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি পেশ
জিয়ানগরে মাদকব্যবসায়ী ইয়াবাসহ যুবলীগ নেতা শুক্কুর গ্রেপ্তার
বাগেরহাটের মোংলায় চোরা চালানের ১৬ হাজার লিটার ভোজ্য তেল জব্দ করেছে কোষ্টগার্ড
পদ্মায় ভাসছে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকি'র নিথর দেহ