বেসরকারি স্কুলে ভর্তির লটারিও কেন্দ্রীয়ভাবে
স্কুলগুলোতে ২০২২ সালে স্কুলে ভর্তির লক্ষ্যে অনলাইনে ফরম বিক্রি শুরু হবে আগামী ২৫ নভেম্বর। গত বছর শুধু সরকারি স্কুলের ক্ষেত্রে কেন্দ্রীয়ভাবে লটারি করা হলেও এবার সরকারি-বেসরকারি সব স্কুলকে কেন্দ্রীয় লটারির আওতায় নিয়ে আসা হচ্ছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আগামী ডিসেম্বরে লটারি আয়োজন করা হবে। পুরো প্রক্রিয়া কেন্দ্রীয়ভাবে সম্পন্ন হবে। শিক্ষার্থীদের ভর্তি করার ক্ষেত্রে অভিভাবকদের ভোগান্তি কমাতে এ পরিকল্পনা করা হয়েছে।
মাউশির বৈঠক সূত্রে জানা গেছে, আগামী ২৫ নভেম্বর সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির জন্য অনলাইনে ফরম বিক্রি শুরু হবে। ৮ ডিসেম্বর পর্যন্ত আবেদন কার্যক্রম চলবে। টেলিটকের মাধ্যমে ভর্তি ফরম বিক্রি, লটারি ও ফল প্রকাশ করা হবে।
সরকারি স্কুলে ভর্তির লটারি ১৫ ডিসেম্বর ও বেসরকারি স্কুলের লটারি ১৯ ডিসেম্বর হবে। সরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ১৮ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত ভর্তি করানো হবে। অপেক্ষমান তালিকা থেকে ২৬ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ভর্তি করানো যাবে।
লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ২১ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত বেসরকারি স্কুলের ভর্তি করানো হবে। অপেক্ষমাণ তালিকা থেকে ২৮ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ভর্তি করানো হবে।
জামান / জামান
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক