মিরসরাইয়ে এক ইউপি সদস্য প্রার্থীর নেতৃত্বে সাধারণ ভোটারদের উপর হামলা
মিরসরাইয় উপজেলার ১৬ নং সাহেরখালী ইউনিয়নে ১ নং ওয়ার্ডের হাসমত আলী হাজী ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্রে এক ইউপি সদস্য প্রার্থীর নেতৃত্বে সাধারণ ভোটারদের উপর হামলা ও ভোটকেন্দ্রে প্রবেশে বাঁধা দেয়ার ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার(১১ নভেম্বর)বিকেল ৩ টা ৩০ এর দিকে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীদের অভিযোগ সকাল থেকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলেও বিকেল গড়াতে কেন্দ্র দখল নিতে মরিয়া হয়ে উঠে মোহাম্মদ ওহিদুল ইসলাম নামের ফুটবল প্রতীকের সে ইউপি সদস্য প্রার্থী।
জানা যায়,বিকেলে সাধারণ ভোটাররা কেন্দ্রে ভোট দিতে প্রবেশ করতে চাইলে এতে বাঁধা প্রদান করে ওহিদুল ইসলাম এর সমর্থকরা।পরে তাঁদের উপর লাঠিসোঁটা দিয়ে হামলা চালায় তারা,এতে দিশেহারা হয়ে পড়ে সাধারণ ভোটাররা দ্বিকবিদিক ছোটাছুটি করতে থাকেন।হামলায় আহত এক ভোটার জানান,''ভোট কেন্দ্রে প্রবেশের সময় আমাদের উপর হামলা চালিয়েছে ওহিদুল এর সমর্থকরা,আমরা সাধারণ ভোটারদের উপর এমন হামলায় আমরা ভীত,আমরা চাই এই কেন্দ্রের ফলাফল স্থগিত করা হউক।
এদিকে এ ঘটনায় আহত হয়েছেন একটি বেসরকারি টেলিভিশন এর চিত্র সাংবাদিক শরীফুল ইসলাম।এছাড়া কেন্দ্রে সংবাদ সংগ্রহের দ্বায়িত্বে থাকা আরো কয়েকটি বেসরকারি টেলিভিশন ও পত্রিকার সংবাদকর্মীদের হামলার ঘটনাও ঘটেছে।এক পর্যায়ে কেন্দ্র থেকে তাদের বের করে দেয়া হয়েছে এবং চিত্র সাংবাদিকদের ভিডিও ফুটেজ জাের করে ডিলিট করে দেয় ওহিদুল এর সমর্থকরা।
আরেক ইউপি সদস্য প্রার্থী মাঈনুল আহসান রোকন এর দাবি সাধারণ ভোটারদের ভোট কেন্দ্রে প্রবেশে বাঁধার পাশাপাশি তার সমর্থকদেরও লাঠিসোঁটা দিয়ে পিটানো হয়েছে।কেন্দ্র দখল করতে তার এসব প্রচেষ্টা বলেও দাবি মাঈনুল আহসানের।মাঈনুল আহসান রোকন মোরক প্রতীক নিয়ে নির্বাচন করছেন
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Link Copied