পাটগ্রামে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) পাটগ্রাম উপজেলা যুবলীগের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মাল্যদান, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। একটি শোভাযাত্রাটি শহরের প্রধান- প্রধান সড়ক প্রদক্ষিণ করে । পরে উপজেলার আলহাজ মোতাহার হোসেন এমপি অডিটরিয়ামে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের পাটগ্রাম উপজেলা শাখার সভাপতি ও পাটগ্রাম পৌরসভার মেয়র রাশেদুল ইসলাম সুইট। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন- পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু। অনুষ্ঠানে সঞ্চালনা করেন পাটগ্রাম উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু নাঈম জাহাঙ্গীর রুবেল। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক বোরহান আনিসকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ২ লাখ টাকা অনুদান
পাটগ্রাম সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ১২টি ভারতীয় গরু ও মোটরসাইকেল আটক
তাড়াশে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ
ঠাকুরগাঁওয়ে জাল ভোট দিতে গিয়ে আটক ৩
তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে লালমনিরহাটে রেইজ প্রকল্পের আউটরিচ সভা
ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলা, প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন
ফুলবাড়ীয়ায় যুবদল নেতার বিরুদ্ধে নারীকে ধর্ষণের অভিযোগ, থানায় আবেদন
নোয়াখালীতে দেশীয় বন্দুকসহ অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার
ভূরুঙ্গামারীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পটিয়ায় গরু চুরি করে জবাই, সিএনজিচালক আটক
মুকসুদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র্যালি
আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত