কমলগঞ্জে অগ্নিকাণ্ডে ৬ দোকান ভস্মীভূত
মৌলভীবাজারের কমলগঞ্জে বিদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে ৬ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের রানীরবাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান,রাত সাড়ে ৮ টার দিকে বাজারের চেরাগ মিয়ার মুদির দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটে এ আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কমলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘন্টার প্রচেষ্টায় রাত ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ, কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান, আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন। তারা পুড়ে যাওয়া দোকানগুলোর মালিকদের সরকারিভাবে সহায়তা প্রদানের ব্যবস্থা করে দেয়ার আশ্বাস দেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আফরুজ উদ্দিন বাবু জানান, ‘দুই মাস আগে হীড বাংলাদেশ ও উদ্দিপন এনজিও সংস্থা থেকে আড়াই লক্ষ টাকা লোন নিয়ে দোকানে পুজি ঢুকিয়েছি। আগুনে তার প্রায় ৪ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।’ আরেক দোকানদার মুক্তিযোদ্ধা মন্ত্রী কুমার বলেন, ‘তার দোকানে একটি মোটরসাইকেলসহ প্রায় ৪ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। অগ্নিকান্ডে পুড়ে যাওয়া দোকানগুলো হল, আফরোজ উদ্দিন বাবুর চায়ের স্টল, বীর মুক্তিযোদ্ধা মন্ত্রী কুমার সিংহের মন্ত্রী হোমিও হল, নাইম মিয়ার সারের দোকান, রফিক মিয়ার মুদির দোকান, মনির মিয়ার মুদির দোকান ও চেরাগ মিয়ার মুদির দোকান।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
Link Copied