ঢাবির গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষা আজ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের অন্তর্গত গার্হস্থ্য অর্থনীতি কলেজগুলোতে ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মান ভর্তি পরীক্ষা আজ। শুক্রবার (১২ আগস্ট) সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা ১১টা পর্যন্ত পরীক্ষা চলবে। এই ইউনিটে শুধু নারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।
এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত পরীক্ষায় ১০০ নম্বরের পরীক্ষায় পাস নম্বর ৪০। ভর্তি পরীক্ষার প্রশ্ন উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠ্যসূচি অনুযায়ী হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সকাল সোয়া ১০টায় ইডেন মহিলা কলেজ সংলগ্ন গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সে (পুরনো হোম ইকনমিক্স কলেজ) পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।
ঢাবির স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের অধীনে গার্হস্থ্য অর্থনীতি কলেজে ৮০০টি, বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজে ৭৫০টি, ন্যাশানাল কলেজ অব হোম ইকোনমিক্সে ৫৫০টি, ময়মনসিংহ গার্হস্থ্য অর্থনীতি কলেজে ১০০টি, আকিজ কলেজ অব হোম ইকোনমিক্সে ২৭৫টি। সর্বমোট ২৪৭৫টি আসন রয়েছে।
গার্হস্থ্য অর্থনীতিতে স্নাতকের (সম্মান) নির্ধারিত বিষয়গুলো হলো- খাদ্য ও পুষ্টি বিজ্ঞান (শুধুমাত্র বিজ্ঞান শাখার জন্য), বস্ত্র পরিচ্ছদ ও বয়ন শিল্প (শুধুমাত্র বিজ্ঞান শাখার জন্য), সম্পদ ব্যবস্থাপনা ও এন্টারপ্রেনরশিপ, শিশু বিকাশ ও সামাজিক সম্পর্ক, শিল্পকলা ও সৃজনশীল শিক্ষা।
জামান / জামান
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক