ফুলছড়িতে কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের মতবিনিময় সভা
গাইবান্ধা জেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ নভেম্বর) দুপুরে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের ঐক্য পরিষদের আয়োজনে মতবিনিময় সভায় গাইবান্ধা জেলার ৭টি উপজেলার ঐক্য পরিষদের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
গাইবান্ধা জেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের সভাপতি আলহাজ্ব আবেদ আলীর সভাপতিত্বে ও শিক্ষা বিষয়ক সম্পাদক জয়ন্ত সরকারের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের সহ-সভাপতি আবু রায়হান চাকলাদার, সাধারণ সম্পাদক আলহাজ্ব মকবুল হোসেন, অতিরিক্ত সাধারণ সম্পাদক আবু রুহেল মোঃ শফিউর রহমান, গাইবান্ধা সদর উপজেলা কমিটির সভাপতি নাহিদ হোসেন শাহীন, সাদুল্লাপুর উপজেলা কমিটির সভাপতি শামছুজ্জোহা প্রামাণিক, ফুলছড়ি উপজেলা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, পলাশবাড়ী উপজেলা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, গোবিন্দগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, সাদুল্লাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিন্টু, সাঘাটার উপজেলা কমিটির সদস্য রেজাউল করিম প্রমুখ।
মতবিনিময় সভায় গাইবান্ধা জেলার সাতটি উপজেলা কমিটির সভাপতি সম্পাদকসহ ১০ জন করে প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় জেলার কিন্ডারগার্টেন সমূহের সমস্যা ও দিক নির্দেশনা মূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে হাট-বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিল প্রশাসন
৩ কেজি ৭০০ গ্রাম ইলিশের দাম ১০ হাজার ৯০০ টাকা
শাহজাদপুরে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত
হাতিয়ায় নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগিনার লাঠির আঘাতে মামা নিহতের অভিযোগ
রাণীশংকৈলে প্রধান শিক্ষক নেই ৫৭ প্রাথমিক বিদ্যালয়ে
রাজারহাটে সমবায় সমিতির নামে প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
ডাক্তার কবির সরদারের পিতা আব্দুল আজিজ সরদার আর নেই
চাঁপাইনবাবগঞ্জে চাঞ্চল্যকর ১১ মাসের শিশু অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ২
খেলার মাঠ হারিয়ে গেছে অনলাইন গেমসের দাপটে
একাত্তরের পরাজিত শক্তি ও পলাতক গোষ্ঠী এক হয়ে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে-প্রতিমন্ত্রী মীর হেলাল
শ্রীপুরে অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে একলক্ষ টাকা জরিমানা
চরাঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিশেষ মেডিকেল ক্যাম্প