ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে ধান ক্ষেতে দেখা মিললো বন্যহাতির মৃতদেহ


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১২-১১-২০২১ বিকাল ৫:২৩

 চট্টগ্রামের বাঁশখালীতে বন্যহাতি মৃত্যুর খবর পাওয়া গেছে।হাতি মৃত্যুর ঘটনাটি উপজেলার চাম্বল ইউনিয়নের জঙ্গল চাম্বল পাহাড়ি এলাকায় ঘটেছে।
১২ নভেম্বর (শুক্রবার )সকালে পূর্ব চাম্বলের ছোট বিল নামক পাহাড়ি এলাকার ধানক্ষেতে এই বন্য হাতির মৃতদেহ পড়ে  থাকতে দেখে স্থানীয় লোকজন ভোরে বনবিভাগের কর্মকর্তাদের খবর দেন।
খবর পেয়ে স্থানীয় বনবিভাগের কর্মকর্তারা বাঁশখালী উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের অবহিত করলে উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ড. সমরঞ্জন বড়ুয়াসহ একটি টিম ঘটনাস্থল পরিদর্শনে যান।হাতির মৃত্যুর খবর পেয়ে চাম্বল  ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীও ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে জলদী অভয়ারন্য রেঞ্জকর্মকর্তা ও বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ হাতির মৃত্যুর খবর নিশ্চিত দৈনিক সকালের সময় প্রতিবেদককে বলেন, কেন,কিভাবে হাতিটি মারা গেছে তা এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি।ধারণা করা হচ্ছে গভীর রাতে হাতিটি মারা গেছে। মৃত ওই হাতির শরীরে কোন ধরনের ক্ষত চিহ্ন পাওয়া যায়নি। এ বিষয়ে সঠিক তদন্ত করার জন্য উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসকে অবগত করা হয়েছে।তারা আসলে হাতিটির ময়নাতদন্ত শেষে মাটিতে পুঁতে ফেলা হবে বলেও জানান তিনি।

এ ব্যাপারে জানতে উপজেলা প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ সমরঞ্জন বড়ুয়ার সাথে যোগাযোগ করার একাধিক বার চেষ্টা করলেও মোবাইল সংযোগ পাওয়া যায়নি।
হাতির মৃত্যুর খবর পেয়ে এক নজর দেখতে আসেন উপজেলার বিভিন্ন এলাকার কয়েক শতাধিক মানুষ। প্রত্যক্যদর্শী জানে আলম নামক এক লোক বলেন,বাঁশখালীতে বনবিভাগ কর্মকর্তারা হয়তো আরামে ঘুম পারায়।বন থেকে গাছ কেটে নেয়া,মাটি বিক্রি করা ও হাতি নিয়ে বিভিন্ন এলাকায় চাঁদাবাজির মতো কর্মকাণ্ড করে যাচ্ছে বিভিন্ন অসাধু সিন্ডিকেট সদস্যরা।কিন্তু বন বিভাগের কর্মকর্তারা এসব বিষয়ে চোখ বন্ধ করে রাখেন।নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক লোক বলেন, হাতি বনের অন্যতম সম্পদ হলেও হাতি নিয়ে বিভিন্ন এলাকায় কিছু লোক দোকান পার্টে গিয়ে চাঁদাবাজি করে চলছে,কিন্তু বন রক্ষার জন্য বন বিভাগ ও প্রশাসনের কোন পদক্ষেপ নেই বললেই চলে।

এমএসএম / এমএসএম

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন