ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে জমি বিরোধের জেরে সংঘর্ষে আহত : ৩


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ১২-১১-২০২১ বিকাল ৫:৩৪
চট্টগ্রাম চন্দনাইশ উপজেলা কানাইমাদারীতে জমি বিরোধের জের ধরে রক্তক্ষয়ী সংঘর্ষে মারাত্মকভাবে ৩ জন আহত হয়েছে।  বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত  ৯ টায় বরকল উপজেলা কানাইমাদারী ৫ নম্বর ওয়ার্ডের সাম্ম্যার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন-কানাইমাদারী ৫নং এলাকার মৃত ছালেহ আহমদের ছেলে নুরুল হাকিম (৫৮), নুরুল হাকিমের ছেলে,সাদ্দাম হোসেন (২৬), রিদুওয়ান হোসেন (১৭)। 
 
আহতদের চন্দনাইশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এব্যাপারে নুরুল হাকিম বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে চন্দনাইশ থানায় একটি অভিযোগ দায়ের করেন।অভিযোগ সূত্রে জানা যায়, মৃত ছালেহ আহমদের ছেলে জসিম উদ্দিন (৪৫),আজিজুর রহমান (৫০) সাথে নুরুল হাকিমের মৌরশী জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছিল। তারও প্রেক্ষিতে গত ১১ নভেম্বর রাতে ৯ টায় কানাইমাদারী জাহেদের দোকানের সামনে বিবাদীগন মিলে পূর্ব পরিকল্পিতভাবে নুরুল হাকিমের সাথে কথা আছে বলে জোর করে আবুল বশরের চায়ের দোকানের ভিতরে ডুকতে বলে। কিন্তু নুরুল হাকিম দোকানের ভিতরে ডুকতে আপত্তি করলে তারও আপন ভাই জসিম উদ্দিন, আজিজুর রহমান ও তাদের ২ ছেলে মিজানুর রহমান,দিদার মিলে তাকে এলোপাথাড়ি মারধর করে। এতে নুরুল হাকিমের ছেলে সাদ্দাম হোসেন ও রিদুওয়ান হোসেন বাধা দিতে আসলে বিবাদীগন তাদেরকেও লোহার লড,চিড়া কাঠ,লাঠিসোঁটা দিয়ে এলোপাথাড়ি মারধর করেন। এতে নুরুল হাকিমের বড় ছেলে সাদ্দাম হোসেনের মাথায় মারাত্মকভাবে জখম হয়। পরে তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন উদ্ধার করে চন্দনাইশ হাসপাতালে নিয়ে যায়। 
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে কানাইমাদারী ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বেলাল উদ্দিন জানান,জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মারামারিতে নুরুল হাকিম ও তার ২ছেলে মারাত্মকভাবে আহত হয়েছেন। সংবাদ পেয়ে চন্দনাইশ হাসপাতালে গিয়ে তাদেরখোঁজ খবর নিয়েছি।

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন