ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

নদী তীরবর্তী মানুষ শংকিত

পদ্মা-যমুনায় হু হু করে বাড়ছে পানি : তলিয়ে গেছে উঠতি ফসল


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ৯-৬-২০২১ দুপুর ৪:১৫

উজান থেকে নেমে আসা ঢল ও প্রবল বর্ষণে পদ্মা, যমুনা ও শাখা নদীগুলোতে হু হু করে  অস্বাভাবিকভাবে পানি বাড়ছে। ‍এতে শংকিত হয়ে পড়েছেন নদীতীরবর্তী মানুষ। পানি বেড়ে যাওয়ায় নিম্নাঞ্চলের শত শত বিঘা জমির বাদাম, তিল, পাকা ধান, শাকসবজিসহ উঠতি ফসল তলিয়ে গেছে। কষ্টে ফলানো ফসল ডুবে যাওয়ায় দিশ‍াহারা হয়ে পড়েছেন চাষিরা। তবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বাদাম, ধান ও তিলের। ঈশ্বরদী-লালপুরের সীমান্ত এলাকার চরে আবাদ করা বেশিরভাগ বাদাম ক্ষেত এখন পানির নিচে।

পাবনার পানি উন্নয়ন বোর্ড ও উত্তরাঞ্চল পানি পরিমাপক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোফাজ্জল হোসেন একদিন আগের পানি পর্যবেক্ষণের কথা উল্লেখ করে বলেন, সোমবার (৬ জুন) বিকেল ৩টায় পাকশীর পদ্মার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানি পরিমাপ করে প্রবাহ রেকর্ড করা হয়েছে ১ লাখ ৯১ হাজার ৩১১ কিউসেক। পানির এই বৃদ্ধি অস্বাভাবিক বলে জানান তিনি।

পানি পরিমাপ বিভাগের কর্মকর্তারা জানান, গত বছরের এই সময়ে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানির উচ্চতা ছিল ৭ দশমিক ৫৩ মিটার। এ বছর এই সময়ে পদ্মার পানি যেভাবে বাড়ছে তাতে বর্ষার আগেই বিপদসীমার কাছাকাছি গিয়ে ঠেকতে পারে। 

পদ্মায় গিয়ে দেখা গেছে, হার্ডিঞ্জ ব্রিজের ১৫টি স্প্যানের মধ্যে ১৩টির নিচেই এখন হু হু করে স্রোত প্রবাহিত হচ্ছে। এই সময়ে অন্যান্য বছর ব্রিজের অর্ধেকের নিচেই ধু-ধু বালুচর থাকে। অথচ এবার পানিতে ভরে গেছে নদীর দুই কূল।

প্রবীণ ব্যক্তিরা জানান, ১৯৮৮ সালের পর পদ্মা নদীর এমন রূপ আর দেখেননি তারা।

নদী ও পানি গবেষক অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, যমুনা ও পদ্মার উৎস যমুনাত্রী ও গঙ্গাত্রীর প্রধান হিমবাহ হিমালয় পর্বতের বরফ গলা পাহাড়ি ঢল এই সময়ে পদ্মা নদীতে পানি বৃদ্ধির প্রধান কারণ।

ঈশ্বরদী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের দেয়া তথ্যমতে, এ মৌসুমে পদ্মার চরাঞ্চলে বিভিন্ন ফসলের আবাদ হয়েছে প্রায় এক হাজার হেক্টর জমিতে। নদীতে অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধির ফলে চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকার আবাদি ফসল তলিয়ে গেছে।

সাঁড়া ইউনিয়নের কৃষক ইন্তেজার আলী জানান, এ বছর তেমন বন্যা না হওয়ায় চরের ৫ বিঘা জমিতে আগাম মাশকলাই চাষ করেছিলেন। ফলনও ভালো হয়েছিল। কিন্তু পদ্মার পানি হঠাৎ বেড়ে যাওয়ায় ফসল তলিয়ে গেছে।

উত্তরাঞ্চল পানি পরিমাপক বিভাগ ও পাবনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাহেদুল ইসলাম জানান, সোমবার বিকেল ৩টায় হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে সর্বশেষ পানি পরিমাপ করে পদ্মা নদীতে ১ লাখ ৯১ হাজার ৩১১ কিউসেক পানি পাওয়া গেছে। গত বছরের এই সময়ে পানিপ্রবাহ ছিল ১ লাখ ১৫ হাজার ৪৬৮ কিউসেক।

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়