ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

৩ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-১১-২০২১ দুপুর ১১:১৩

তিন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ শনিবার (১৩ নভেম্বর) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়গুলোর স্ব স্ব কেন্দ্রে শুরু হয় এ পরীক্ষা।

বিশ্ববিদ্যালয়গুলো হলো- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।

ভর্তি পরীক্ষায় তিন হাজার ২০১টি আসনের বিপরীতে মোট ২৫ হাজার ৬৪৭ পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

পরীক্ষা ‘ক’ এবং ‘খ’ দুটি গ্রুপে অনুষ্ঠিত হবে। চুয়েট ক্যাম্পাসে ৫০০০১-৫৭৪৫৫ এবং ৫৮৫০১-৫৯৫৪৫, কুয়েট ক্যাম্পাসে ৬০০০১-৬৬৯৬৩ এবং ৬৮৫০১-৬৯৪৮৪ ও রুয়েট ক্যাম্পাসে ৭০০০১-৭৮১৯২ এবং ৭৮৫০১-৭৯৫০৮ রোলধারী শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।

সমন্বিত এ ভর্তি পরীক্ষায় চুয়েটের ৯০১টি আসন, কুয়েটের এক হাজার ৬৫টি আসন এবং রুয়েটের এক হাজার ২৩৫টি আসন রয়েছে।

জামান / জামান

পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহিষ্কার

'দুই -তিন দিনের মধ্যে অপ্রতিম হত্যার মামলার চার্জশিট ' : এসপি

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়