ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

সৌরশক্তিচালিত পানিসাশ্রয়ী ডিপ সেচ পদ্ধতিতে ফসল উৎপাদনের ওপর মাঠ দিবস


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ৯-৬-২০২১ দুপুর ৪:৫০
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) গাজীপুরেরর সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগ কর্তৃক আয়োজিত Smallholder Agricultural Competitiveness Project (SACP)-এর অর্থায়নে গত সোমবার (৭ জুন) ভোলার চরফ্যাশনে কৃষকের মাঠে স্থাপিত ‘সৌরশক্তিচালিত ডিপ সেচ পদ্ধতিতে ফসল উৎপাদন’ শীর্ষক প্রদশর্নীর মাঠ দিবসের আয়োজন করা হয়। মাঠ দিবসের সার্বিক সহযোগিতা প্রদান করে সরেজমিন গবেষণা বিভাগ, বিএআরআই, ভোলা। উক্ত মাঠ দিবসে ৫০ জন কৃষক-কৃষাণি উপস্থিত ছিলেন।
 
বিএআরআইয়ের সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএআরআইয়ের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, রহমতপুর, বরিশালের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মো. রফিউদ্দীন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএই, ভোলার উপ-পরিচালক কৃষিবিদ আবু মো. এনায়েত উল্লাহ। 
 
সরেজমিন গবেষণা বিভাগ, ভোলার বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রাশিদুল হাসান অনিকের সঞ্চালনায় মাঠ দিবসে আরো উপস্থিত ছিলেন- বিএআরআইয়ের সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. দিলীপ কুমার রায়, সগবি, বিএআরআই, ভোলার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা গাজী নাজমুল হাসান এবং মো. হাসনাইন, উপজেলা কৃষি অফিসার, চরফ্যাশন, ভোলা। 
 
মাঠ দিবসে উপস্থিত অতিথিগণ তাদের বক্তব্যে সেচকার্যে নবায়নযোগ্য সৌরশক্তি এবং পানি সাশ্রয়ী ডিপ সেচ পদ্ধতির গুরুত্ব তুলে ধরেন এবং কৃষকের মাঠ পরিদর্শন করেন। ‍এছাড়া তারা কৃষক-কৃষাণিদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। সেচকাজে সৌরশক্তির ব্যবহার ছাড়াও অন্যান্য গৃহস্থালি কাজ এ সৌরশক্তি (সোলার প্যানেল) ব্যবহারের ওপরও আলোকপাত করা হয়।

এমএসএম / জামান

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ