ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

পটিয়ায় কুসুমপুরায় দুদকের অভিযুক্ত বির্তকিত এজাজ চান ‘নৌকা’


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৩-১১-২০২১ দুপুর ৪:৩৭

দুর্নীতি দমন কমিশনের (দুদক)’র অভিযুক্ত  এম, এজাজ চৌধুরী চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়ন  থেকে  নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে চান। এজাজের  বিরুদ্ধে দূর্নীতি, ইয়াবা ও অবৈধ সম্পদ অর্জন ছাড়াও স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের একাংশের নেতাকর্মীদের কোনঠাসা করে রাখার অভিযোগ রয়েছে। এজাজের অনৈতিক কর্মকান্ডের কারণে স্থানীয় আওয়ামী লীগ বিব্রত।

এজাজের দুর্নীতি অবৈধ সম্পদের তথ্য অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক। এমন কি তার পিতার  গোডাউন থেকে ইয়াবার বৃহৎ একটি চালান জব্দ করা হয়। আলোচিত এই ঘটনায় থানায় একটি মামলাও হয়েছিল। ২০১৯ সালে দুদকে জমা হওয়া অভিযোগটি এখনো নিস্পত্তি হয়নি। অভিযোগ নং- ১৮১/১৯ইং। আগামী ২৩ ডিসেম্বর চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে পটিয়া উপজেলার ১৭ ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচন কমিশন গত ১০ নভেম্বর তফসিল ঘোষনা করেছে। ২৫ নভেম্বর মনোনয়ন দাখিল, ২৯ নভেম্বর বাছাই, ৩০ নভেম্বর আপিল, ৬ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ, ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দ এবং ২৩ ডিসেম্বর নির্বাচন। কুসুমপুরা ইউপি নির্বাচনকে ঘিরে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের সম্ভাব্য ২২জন ইউপি চেয়ারম্যান প্রার্থী তাদের জীবনবৃত্তান্ত দলের নেতাকর্মী কাছে হস্তান্তর করেছেন। তবে নির্ভরযোগ্য একটি সুত্র জানিয়েছে, সম্প্রতি তফসিল ঘোষনার পর পটিয়া উপজেলা আওয়ামীলীগ ও দক্ষিণ জেলা আওয়ামীলীগ যাচাই বাছাই করে কেন্দ্রের মনোনয়ন বোর্ডের কাছে ৭জনের নাম প্রেরণ করার চূড়ান্ত হয়েছে। এসব সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা হলেন- কুসুমপুরা ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য ও চেয়ারম্যান ইব্রাহিম বাচ্চু, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম, হোছাইন রানা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম এজাজ, উপজেলা আওয়ামীলীগের ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোহাম্মদ এমরান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান টিপু, সদস্য জাকারিয়া ডালিম, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মো. নাসির উদ্দিন। যাচাই বাছাই শেষে যে ৭ জনের নাম কেন্দ্রে পাঠানোর জন্য চূড়ান্ত করা হয়েছে এর মধ্যে এজাজের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। এমনকি গত ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী হিসেবে সে নির্বাচনে লড়েছেন। গত ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে তার প্রতীক ছিল ‘আনারস’। উপজেলা ও জেলা আওয়ামীলীগের তালিকায় প্রাধান্য দেওয়ায় ক্ষোভ সৃষ্টি হয়েছে। উপজেলা যুবলীগের সাবেক সহ সভাপতি ও কুসুমপুরা ইউপি নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ইউসুফ খান বলেন, এলাকার মানুষ এবং দলীয় নেতা কর্মীদের দাবি দলের ত্যাগী কোন ব্যক্তিকে দলীয় মনোনয়ন দেয়া হউক। এজাজের নামটি প্রথম নাম্বারে পাঠানোর খবর পেয়ে দলীয় নেতা কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অভিযোগের বিষয়ে জানান জন্য এজাজ চৌধুরীর সাথে কয়েকবার যোগাযোগ করা হলেও ফোন রিসিভি করেনি।
 উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.ক.ম শামসুজ্জামান চৌধুরী বলেন, আমরা দলীয় দৃষ্টিকোন এবং বিভিন্ন দিক বিবেচনা করে  প্রার্থীদের নামের তালিকা পাঠিয়েছি। যদিও কোন বির্তকিত ব্যক্তি নাম এসে যায় বিষয়টি কেন্দ্র বিবেচনা করবে এবং দলীয় প্রার্থী করার ক্ষেক্রে কয়েকটি দাফ যাচাই বাচাই করে মনোনয়ন দেয়া হবে। তবে কোন বির্তকিত ব্যক্তি দলীয় মনোনয়ন পাক সেটা উপজেলা আওয়ামী লীগ চাই না।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার

নেত্রকোণায় সাবরেজিস্টার্ড অফিসে দলিলের তথ্য চাওয়ায় সাংবাদিকের উপর হামলা-থানায় অভিযোগ

আত্রাইয়ে ​কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ