ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ১৩-১১-২০২১ বিকাল ৫:৫৪

চট্টগ্রামের চন্দনাইশে জিকিরে মুস্তফা (দ.) ও ক্ষুধে মেধা যাচাই স্মৃতি বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১২ নভেম্বর) বিকেল ৩টায় বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চন্দনাইশ পৌরসভার আওতাধীন ৪নং ওয়ার্ড শাখার উদ্যোগে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মোহাম্মদ শাহজাহান।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আরিফুল হক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ মাসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মোহাম্মদ সওকত হোসেন, মোহাম্মদ হামিদ উদ্দিন, সাজ্জাদ, রায়হান, বোরহান, আরিফ, তারেক, রিসাদ, তপু, তানভির, কায়ছার প্রমুখ।

এ সময় অতিথিরা বলেন, বৃত্তি পরীক্ষা মানে শিক্ষার্থীদের মস্তিষ্ককে পুনরুজ্জীবিত করা। জ্ঞান‍ার্জনে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে। নীতি ও আদর্শে সৎ থেকে জীবনযাপনের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।

অনুষ্ঠানে শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ।

এমএসএম / জামান

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন