ফুলছড়িতে কাঁকড়া গাড়ির ধাক্কায় মা-শিশুসহ আহত ৫
গাইবান্ধার ফুলছড়িতে কাঁকড়া (ট্রাক্টর) গাড়ির ধাক্কায় মা-শিশুসহ ৫ জন আহত হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার কালিরবাজার-গুনভরি সড়কের পূর্ব ছালুয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কালিরবাজার থেকে গুনভরিগামী একটি মাটি বহনকারী কাঁকড়া গাড়ি বেপরোয়া গতিতে চলার সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ভ্যানকে সজোরে ধাক্কা মারে। এতে ভ্যানের ৪ যাত্রী ও ভ্যানচালক রাস্তার পাশে ভ্যানসহ ছিটকে পড়ে আহত হয়।
আহতরা হলো- উপজেলার উড়িয়া ইউনিয়নের মধ্য উড়িয়া গ্রামের ভ্যানচালক আব্দুস সামাদ (৫৫), ভুষিরভিটা গ্রামের জোনাব আলী (৬৫), মুন্সিরভিটা গ্রামের মাজেদুল ইসলাম, তার স্ত্রী হীরা বেগম (২৮) ও তাদের এক মাস বয়সী মেয়ে শিশু।
আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে ভ্যানচালক আব্দুস সামাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয় লোকজন কাঁকড়া গাড়িটিকে আটক করে ফুলছড়ি থানা পুলিশের হেফাজতে দিলেও কাঁকড়া গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ফুলছড়ি থানার পুলিশ পরিদর্শক কাওছার আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কাঁকড়া গাড়িটিকে থানায় জব্দ রাখা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
ধামইরহাটে হাট-বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিল প্রশাসন
৩ কেজি ৭০০ গ্রাম ইলিশের দাম ১০ হাজার ৯০০ টাকা
শাহজাদপুরে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত
হাতিয়ায় নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগিনার লাঠির আঘাতে মামা নিহতের অভিযোগ
রাণীশংকৈলে প্রধান শিক্ষক নেই ৫৭ প্রাথমিক বিদ্যালয়ে
রাজারহাটে সমবায় সমিতির নামে প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
ডাক্তার কবির সরদারের পিতা আব্দুল আজিজ সরদার আর নেই
চাঁপাইনবাবগঞ্জে চাঞ্চল্যকর ১১ মাসের শিশু অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ২
খেলার মাঠ হারিয়ে গেছে অনলাইন গেমসের দাপটে
একাত্তরের পরাজিত শক্তি ও পলাতক গোষ্ঠী এক হয়ে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে-প্রতিমন্ত্রী মীর হেলাল
শ্রীপুরে অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে একলক্ষ টাকা জরিমানা
চরাঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিশেষ মেডিকেল ক্যাম্প