ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

মধুখালীতে দাহমাসি জুট মিলে পাওনাদার পাট ব্যবসায়ীদের সাথে কর্তৃপক্ষের সংঘর্ষ


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ১৩-১১-২০২১ রাত ৮:১১

ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের রাজধরপুর গ্রামে অবস্থিত দাহমাসি জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডে প্রতিপক্ষের হামলা ও ভাংচুর করে বেশ ক্ষয়ক্ষতির অভিযোগ পাওয়া গেছে।

দাহমাসি জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মহাব্যবস্থাপক সাবেক সেনা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক অভিযোগ করে জানান, শনিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত হামলা-ভাংচুর চালিয়েছেন সাবেক দাহমাসি জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অংশিদার মৃধা মনিরুজ্জামানের ছোট ভাই মৃধা বদিউজ্জামান বাবলুর নেতৃত্বে কয়েকশ লোক। প্রধান ফটকের রক্ষীদের ওপর হামলা করে গেট ভেঙে ভেতরে প্রবেশ করে অফিসে হামলা ও ভাংচুর করে তারা। এতে গেটরক্ষীসহ ১২-১৩ জন আহত হন ও বেশ ক্ষতিসাধিত হয়েছে। হামলায় দুজন রক্ষী গুরুতর আহত হলে তাদের মধুখালী সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। আহতরা সবাই দাহমাসি জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্মকর্তা ও কর্মচারী।

অপরদিকে দাহমাসি জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডে ৮-৯ জন পাট ব্যবসায়ীর পাওনা টাকা চাইতে গেলে তাদের ওপর হামলা করা হয় ‍এবং এতে একজন সামান্য আহত হয়েছেন পাট ব্যবসায়ীদের দাবি।

এ ব্যাপারে  আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন বলেন, পাওনাদার টাকা চাইতেই পারেন। শিল্পপ্রতিষ্ঠান ভাংচুর বা ক্ষতিসাধান প্রত্যাশিত নয়।

মধুখালী থানার পরিদর্শক মো. শহিদুল ইসলাম জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থল দাহমাসি জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডে পৌঁছে অবস্থা নিয়ন্ত্রণে আনি। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সাথে সংশ্লিষ্ট থাকায় মৃধা বদিউজ্জামান বাবলুসহ ১৩ জনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।

এমএসএম / জামান

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত