ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

তৃণমূলে ক্ষোভ

সভাপতি-সাধারণ সম্পাদককে নামিয়ে চট্টগ্রাম উত্তর জেলা মহিলা দলের কমিটি ঘোষণা


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৩-১১-২০২১ রাত ৮:১৪

চট্টগ্রাম উত্তর জেলা মহিলা দলের নতুন কমিটিতে আগের কমিটির সভাপতিকে নিচে নামিয়ে সাধারণ সম্পাদক করে কমিটি দেয়া এবং অপরিচিত ও রাজনীতির সাথে যুক্ত নন এমন মহিলাদের দিয়ে কমিটি গঠনের প্রতিবাদে বড় একটি অংশ নতুন কমিটির পদ প্রত্যাখান করেছে। এ কমিটি বাতিল করে নতুন কমিটি না দিলে উত্তর জেলা মহিলা দল থেকে গণপদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন বিভিন্ন উপজেলা ও পৌরসভার দায়িত্বরতরা।

জানা গেছে, জাতীয়তাবাদী মহিলা দল চট্টগ্রাম উত্তর জেলা কমিটিতে আগের সভাপতি অ্যাডভোকেট ফরিদা আকতারকে সাধারণ সম্পাদক এবং মেহেরুন নেছা নার্গিস নামের এক প্রাইমারি স্কুলের শিক্ষিকাকে সভাপতি করে ৫৮ জনের কমিটি অনুমোদন দেয়া হয়। এতে অ্যাডভোকেট ফারহানা আকতার চৌধুরী, জোবাইদা শিরিন, অ্যাড. রৌশন আরা, কুলসুমা বেগম, ফজিলাতুন নেছা ঝিনুক, তসলিমা আকতার মনি, নাছরিনা আকতার রেখাকে সহ-সভাপতি করা হলেও তার অধিকাংশ অপরিচিত। যুগ্ম-সাধারণ সম্পাদক পারভীন আকতার। লায়না ইয়াছমিন, সুলতানা রাজিয়া, সেলিনা আকতার, মনোয়ারা সুলতানা মুন্নি, রেহানা আকতারকে সহ-সাধারণ সম্পাদক করা হয়েছে। নুরী মাহফুজ ইউসুফকে সাংগঠনিক সম্পাদক, ছালেহা আকতার রিনা, মেরিনা ফেরদাউস, নুরজাহান বেগমকে সহ-সাংগঠনিক সম্পাদক, তাহেরা মহরমকে প্রচার সম্পাদক, আনোয়ারা বেগমকে দপ্তর সম্পাদক, মনোয়ারা বেগমকে অর্থ সম্পাদক, শাহনাজ পারভিন স্বপ্নাকে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, মালা আক্তার বেগমকে স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, লাকী বেগমকে সহ-স্বাস্থ্য সম্পাদক, কুলসুমা বেগমকে শিক্ষা ও সাহিত্য সম্পাদকসহ ৫৮ জনের একটি গঠন করা হয়। গতকাল শুক্রবার (১২ নভেম্বর) মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত এ কমিটি প্রকাশিত হয়। চট্টগ্রাম উত্তর জেলা মহিলা দলের কমিটি গঠনের বিষয়ে চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্তরা কেউ কিছু জানেন না বলেও জানান।

এ বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা মহিলা দলের বিগত কমিটির সভাপতি ও বর্তমান কমিটির সাধারণ সম্পদাক অ্যাডভোকেট ফরিদা আকতার বলেন, মহিলা দলের ব্যানারে যারা নিয়মিত মিটিং-মিছিলে অংশ নিয়েছিল তারা কেউ এখন কমিটিতে নেই। যাকে সভাপতি করা হয়েছে উনিও কখনো মিটিং-মিছিলে আসেননি। আমি দলের জন্য একাধিক মামলা-হামলা, জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছি। আমাকে সভাপতির পদ থেকে নিচে নামিয়ে অপমান করেছে এবং মানহানি হয়েছে বলে জানান।

উত্তর জেলা মহিলা দলের নতুন কমিটির সভাপতি মেহেরুন নেছা নার্গিস আগের কমিটিতে কী দায়িত্বে ছিলেন, এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো উত্তর দিতে পারেননি ‍একং কোনো কথা বলতে রাজি হননি।

এ বিষয়ে মহিলা দলের চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক টিমের দায়িত্বপ্রাপ্ত ফাতেমা বাদশা জানান, চট্টগ্রাম উত্তর জেলায় দীর্ঘদিন কমিটি ছিল না, অনেকে অনেক সময় চেষ্টা করেও করতে পারেনি। নতুন কমিটি হওয়ায় অনেকে খুশি নাও হতে পারে। সবাইকে কেন্দ্রের নির্দেশনা মোতাবেক সাংগঠনিক কাজ করার জন্য অনুরোধ জানান তিনি।

এমএসএম / জামান

দুমকি সরকারি জনতা কলেজ চত্বরে মেশিনগানের কার্তুজ উদ্ধার

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ১০০

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকে মাধ্যমে ফেরত

সাভা‌রে জমি দখলের অভিযোগ, কথা বলতে গে‌লে দেয় প্রাণনাশের হুমকি

পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি পেশ

জিয়ানগরে মাদকব্যবসায়ী ইয়াবাসহ যুবলীগ নেতা শুক্কুর গ্রেপ্তার

বাগেরহাটের মোংলায় চোরা চালানের ১৬ হাজার লিটার ভোজ্য তেল জব্দ করেছে কোষ্টগার্ড

পদ্মায় ভাসছে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকি'র নিথর দেহ

ভূরুঙ্গামারী সরকারি ডিগ্ৰী কলেজে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান