ঘোড়াঘাটে সাজাপ্রাপ্ত ৩ পলাতক আসামি গ্রেপ্তার
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় পৃথক অভিযান চালিয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক তিন আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার (৮ জুন) রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তিন সাজাপ্রাপ্ত আসামি হলেন- উপজেলার বড়হটা উচিতপুর গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে শামসুল হক, নুরপুর গ্রামের মৃত আবু তালেবের ছেলে শহিদুল ইসলাম ওরফে সাইদুল এবং কশিগাড়ি গ্রামের মনির হোসেনের ছেলে মুজাহিদুল ইসলাম ওরফে আনোয়ার হোসেন।
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০০৮ সালে হওয়া একটি মাদক মামলায় শামসুল হকের ১ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেয় আদালত। ২০০৮ সালে অপর একটি মাদক মামলায় মজাহিদুল ও সাইদুরকে এক বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করে আদালত। রায় ঘোষণার পর থেকেই ওই তিন আসামি পলাতক ছিলেন।
ওসি আরো জানান, মঙ্গলবার রাতে তিনজনকে গ্রেপ্তারের পর বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied