ফুলছড়ি ইউপির সদস্য পদপ্রার্থী শাকিলের মতবিনিময়
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য সদস্য পদপ্রার্থী শেখ শাহজামাল শাকিল এলাকার ভোটারদের সাথে মতবিনিময় সভা করেছেন। শনিবার (১৩ নভেম্বর) বিকেলে তার নিজ বাড়িতে কয়েক শতাধিক ভোটারকে নিয়ে তিনি এই মতবিনিময় সভা করেন।
ফুলছড়ি উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও নড়েচড়ে বসেছেন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা। উপজেলাজুড়ে সম্ভাব্য প্রার্থীরা ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে একাধিক সম্ভাব্য চেয়ারম্যান ও ইউপি সদস্য প্রার্থীরা রঙিন পোস্টার এবং ফেস্টুন দিয়ে বিভিন্ন এলাকায় ছেয়ে ফেলেছেন, যাদের মধ্যে ফুলছড়ি ইউনিয়ন পরিষদের সদস্য প্রার্থী শেখ শাহজামাল শাকিল আছেন। তিনি সর্দারেরচর ওয়ার্ডবাসীকে প্রার্থিতার বার্তা জানান দিতেই এলাকার কয়েক শতাধিক ভোটারকে নিয়ে মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভায় ফুলছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিসহ সাধারণ জনগণ উস্থিত ছিলেন।
শেখ শাহজামাল শাকিল জানান, তার বাবা আজিজুর রহমান ফুলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাকালীন ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করেছেন। এলাকায় তার একটা সুখ্যাতি আছে। তাছাড়া আমিও আমার এলাকায় বাজার, কিন্ডারগার্টেনসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছি। আমার উন্নয়নের দিক বিবেচনা করে লোকজন যেভাবে সাড়া দিচ্ছে তাতে আগামী নির্বাচনে জয়ী হব ইনশা আল্লাহ।
এমএসএম / জামান
গোদাগাড়ীতে বিএমডিএর পরিত্যক্ত কূপে পড়ে মহিষের মৃত্যু, ক্ষুদ্র নৃগোষ্ঠীর কৃষক নিঃস্ব
বোদায় বজ্রপাতে নিহত- ১
মনিরামপুরে বিনামূল্যে চিকিৎসাসেবাসহ ওষুধ পাচ্ছেন রোগীরা
বারহাট্টার প্রকৃতির আঙিনায় স্নিগ্ধ ঋতু বর্ষা
কুতুবদিয়ায় অনাহারে ও মানসিক চাপে শিক্ষিকার ছেলের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করল পুলিশ
নাগরপুর ও দেলদুয়ারে তীব্র বিদ্যুৎ সংকট: নিরবচ্ছিন্ন সরবরাহের দাবিতে জ্বালানি মন্ত্রীকে এমপি লাভলুর চিঠি
তাড়াশ মহিলা ডিগ্রি কলেজ সরকারীকরণ এখন সময়ের দাবি
আল-দ্বীন হিফজ একাডেমীর নুরানী বিভাগের শিক্ষার্থীদের মাঝে ড্রেস বিতরণ
উলিপুরের কেতকীর বিলে ফুটছে পদ্ম, হাতছানি দিচ্ছে পর্যটন ও মৎস্য খামারের সম্ভাবনা
সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে- এমপি গোলাম রছুল
সিংড়ায় এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার
বাগেরহাট ৪১৮ জন মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে জেলা পরিষদ