ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

মধুখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ১৪-১১-২০২১ দুপুর ২:৫৫

ফরিদপুরের মধুখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে মধুখালী ডায়াবেটিক সমিতির আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ নভেম্বর) বেলা ১১টায় মধুখালীর মধুবন চত্বর থেকে র‍্যালি বের হয়ে পৌর সদরের ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে মধুবন চত্বরে এসে শেষ হয়।

র‍্যালিপরবর্তী মধুখালী ডায়বেটিক সমিতির তৃতীয় তলার আব্দুল ওহাব মিয়া পাবলিক লাইব্রেরিতে মধুখালী ডায়বেটিক সমিতির নির্বাহী সদস্য হাজী আব্দুল মালেক সিকদারের সভাপতিত্বে বিশ্ব ডায়বেটিস দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম।

আরো বক্তব্য রাখেন- মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এম বাবুল আক্তার, মধুখালী ডায়বেটিক সমিতির সভাপতি আবু সাঈদ মিয়া, সমিতির সাধারণ সম্পাদক ও কাদিরদী কলেজের অধ্যক্ষ মো. নুরুজ্জামান মোল্যা, সদস্য চিকুর রঞ্জন সাহা, ডা. সুলতান আহম্মেদ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন- মধুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজল বসু, সিরাজুল ইসলাম, সঞ্জীব রায়, মৃধা আব্দুর রাজ্জাক, মো. কায়েমুজ্জামান বেঞ্জু, আব্দুর রব মোল্যা, বীর মুক্তিযোদ্ধা ইফতেখার আজম নীলু, নৃপেন্দ্রনাথ ঘোষ, কাজী হাসান প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ মধুখালী ডায়াবেটিক সমিতির স্মরণিকা উন্মোচন ও ডায়াবেটিস সম্পর্কে আলোচনা করেন।

এমএসএম / জামান

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত