টাঙ্গাইলের কালিহাতীতে ৬ জুয়াড়ি আটক
টাঙ্গাইলের কালিহাতী থেকে ২৫ হাজার টাকাসহ ৬ জুয়াড়িকে আটক করেছে র্যাব-১২। কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের বালিয়াটা (সিংহটিয়া) এলাকার পাটক্ষেত থেকে গতকাল মঙ্গলবার (৮ জুন) সন্ধ্যায় তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন- মো. সায়েদ আলী, মো. জুলহাস, মো. ফজলু মিয়া, মো. মঞ্জুরুল, মো. মুক্তার হোসেন ও মো. মেছের আলী।
টাঙ্গাইলের র্যাব-১২-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল উপজেলার পাইকড়া ইউনিয়নের বালিয়াটা (সিংহটিয়া) গ্রামে অভিযান চালায়। পরে পাটক্ষেতে জুয়া খেলা অবস্থায় ৬ জুয়ারিকে আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয় জুয়া খেলার ২৫ হাজার টাকা ও এক বান্ডিল তাস। তাদের বিরুদ্ধে কালিহাতী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এমএসএম / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ