ফুলছড়িতে আমন ধানের বীজ উৎপাদন মাঠ দিবস অনুষ্ঠিত
গাইবান্ধার ফুলছড়িতে আধুনিক চাষাবাদ পদ্ধতিতে আমন ধানের বীজ উৎপাদন বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ নভেম্বর) ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ক্রিস্টিয়ান এইড ও ট্রেড ক্রাফট এক্সচেঞ্জের সহযোগিতায় গণ উন্নয়ন কেন্দ্রের আয়োজনে এবং ক্ষমতায়ন প্রকল্পের বাস্তবায়নে উড়িয়া ইউনিয়নের রতনপুর রহমানিয়া দাখিল মাদরাসা চত্বরে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
মাঠ দিবসে বক্তব্য রাখেন- ফুলছড়ি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিন্টু মিয়া, উপ-সহকারী কৃষি অফিসার আব্দুল মোমেন, ইউপি সদস্য হায়দার আলী, গণ উন্নয়ন কেন্দ্রের জেলা কো-অর্ডিনেটর প্রতিমা রাণী চক্রবর্ত্তী, কৃষক সংগঠনের নেতা নাজমুল হাসান লাজু প্রমুখ।
কৃষি অফিসার উফশী ধানের জাতগুলোর চাষাবাদ বেশি বেশি করার প্রতি জোর দিয়ে বলেন, উফশী জাতের ধানের গাছ মজবুত ও পাতা খাড়া হয়। শীষের ধান পেকে গেলেও গাছ সবুজ থাকে। গাছ খাটো তাই হেলে পড়ে না। খড়ের চেয়ে ধানের উৎপাদন বেশি হয়। এ জাতের ধানে পোকা ও রোগের আক্রমণ কম হয় এবং অধিক কুশি গজায়। এছাড়া এ ধান থেকে বীজ সংরক্ষণ করা যায়।
তিনি আরো বলেন, স্বল্পমেয়াদি ফসলগুলো বেশি বেশি করে চাষ করতে হবে। এতে বেশি লাভবান হওয়া যায়।
উল্লেখ্য, এ প্রকল্পের আওতায় উড়িয়া, উদাখালী, ফজলুপুর ও কঞ্চিপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ১২টি মাঠ দিবস অনুষ্ঠিত হবে।
এমএসএম / জামান
ধামইরহাটে হাট-বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিল প্রশাসন
৩ কেজি ৭০০ গ্রাম ইলিশের দাম ১০ হাজার ৯০০ টাকা
শাহজাদপুরে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত
হাতিয়ায় নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগিনার লাঠির আঘাতে মামা নিহতের অভিযোগ
রাণীশংকৈলে প্রধান শিক্ষক নেই ৫৭ প্রাথমিক বিদ্যালয়ে
রাজারহাটে সমবায় সমিতির নামে প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
ডাক্তার কবির সরদারের পিতা আব্দুল আজিজ সরদার আর নেই
চাঁপাইনবাবগঞ্জে চাঞ্চল্যকর ১১ মাসের শিশু অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ২
খেলার মাঠ হারিয়ে গেছে অনলাইন গেমসের দাপটে
একাত্তরের পরাজিত শক্তি ও পলাতক গোষ্ঠী এক হয়ে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে-প্রতিমন্ত্রী মীর হেলাল
শ্রীপুরে অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে একলক্ষ টাকা জরিমানা
চরাঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিশেষ মেডিকেল ক্যাম্প
বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
Link Copied