ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

শিক্ষাসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের বিক্ষোভ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৫-১১-২০২১ দুপুর ৪:৫৪

শিক্ষা উপকরণ, জ্বালানি তেল, গ্যাস, পরিবহন ভাড়াসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের উদ্যোগে জেলা ছাত্রদলের সভাপতি মো. শহীদুল আলম শহীদের নেতৃত্বে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নগরীর বাকলিয়া এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মো. শহীদুল আলম শহীদের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম-সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কেএম আব্বাসের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মো. শহীদুল আলম শহীদ বলেন, শিক্ষাসামগ্রী, জ্বালানি তেল, গ্যাস, পরিবহন ভাড়া বৃদ্ধিতে জনগণ চরম দুর্ভোগ পোহাচ্ছে। ক্রমাগত লাগামহীন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন অতিষ্ঠ। সিন্ডিকেট ভেঙে অনতিবিলম্বে দ্রব্যমূল্য কমিয়ে আনতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য এম হান্নান রহিম, মো. ইউনুচ, ইকবাল হোসেন রুবেল, এম এ হাশেম চৌধুরী, আজিজুর রহমান, মো. হোসেন, সাইফুদ্দীন দস্তগীর, সালাহ উদ্দিন জাহেদ, শহীদুল ইসলাম সায়েম, মো. মুছা, সিদ্দিক আজাদ রিহাদ, শাকেরুল ইসলাম সাকিব, মো. ইসমাইল, আব্দুল মান্নান রানা, আব্দুস ছবুর, মো. তৈয়ব, আমান উল্লাহ আমান, ফরহাদ হোসেন আসিফ, আব্দুল মান্নান হৃদয়, রিয়াদ হোসেন, আবসার উদ্দিন, দিদারুল আলম, শাহাদত হোসেন জিকু, আহমদ নুর, মেহেদী হাসান, কাইয়ুম উদ্দিন, মাহমুদুল ইসলাম রহিত, তারেকুল ইসলাম হেলাল, মিনহাজ রাকিব, হাবিবুর রহমান, তানভীর ফাহিম, মো. মিশু, আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদল নেতা বোরহান উদ্দিন, শফিউল আলম, বটতলী শাহ্ মোহছেন আউলিয়া কলেজ ছাত্রদল নেতা মো. তারেক, মো. সোহেল, আব্দুল মালেক, মো. টিটু, মারুফ হোসাইন, মো. আইয়াজ, জয়নাল আবেদীন ফয়সাল, দেলোয়ার হোসেন, মো. আহাদ, মো. শাকিল প্রমুখ।

এমএসএম / জামান

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির