স্মার্টকার্ড না থাকায় পুলিশ নিয়োগ পরীক্ষা দিতে পারেননি অনেকে
স্মার্টকার্ড না থাকায় অনেকে পুলিশ নিয়োগ পরীক্ষা দিতে পারেননি। গতকাল রোববার (১৪ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনসের সামনে কথা হয় ইমনের সঙ্গে। তার বাড়ি বাঞ্ছারামপুর উপজেলার কদমতলী গ্রামে। পুলিশে কনস্টেবল নিয়োগ পরীক্ষা দিতে এসেছিলেন তিনি। ক্ষোভের সঙ্গে ইমন বলেন, আমরা তো রোহিঙ্গা না। স্কুল থেকে পরীক্ষা দিয়ে পাস করার পর সার্টিফিকেট দিয়েছে। আইডি কার্ড আছে। স্মার্টকার্ড তো পাইনি। তাহলে দেব কিভাবে। 'স্মার্টকার্ড' না থাকায় তাকে বের করে দেয়া হয়।
পুলিশ লাইনসের সামনে অপেক্ষারত অনেকের সাথে কথা বলে জানা যায়, স্মার্টকার্ড না থাকার অজুহাতে অন্তত ৭০০ জনকে বের করে দেয়া হয়েছে। অথচ নিয়োগ বিজ্ঞপ্তির কোথাও 'স্মার্টকার্ড' আনার কথা বলা হয়নি। সেখানে প্রার্থী কিংবা তার পিতা-মাতার আইডি কার্ড আনার কথা বলা হয়।
পুলিশ লাইনসের সামনে টাঙানো একটি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পরীক্ষার সময় প্রার্থীকে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মূল কপি দেখাতে হবে। আর যদি সেটা না থাকে তাহলে তার বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্রের মূল কপি দেখাতে হবে।
কথা হয় দুজন চাকরিপ্রার্থীর সাথে। তারা ক্ষোভের সঙ্গে বলেন, ইচ্ছা করেই আমাদের বের করে দেয়া হয়। কারণ, অনেকের কাছে স্মার্টকার্ড তো দূরের কথা, কোনো কাগজপত্রই চাওয়া হয়নি। অথচ যাদের বাদ দেয়া হয় তাদের কাছে এটা-সেটা চাওয়া হয়। একপর্যায়ে স্মার্টকার্ড চেয়ে না পেয়ে বের করে দেয়া হয়। স্মার্টকার্ড যেহেতু সরকার দেয়নি, সেহেতু না থাকার বিষয়টি জানানো হলেও পাত্তা দেয়া হয়নি।
জয়দেব নামে আরেকজন বলেন, প্রথম ধাপের পরীক্ষায় আমি উত্তীর্ণ হই। পরে আমার কাছে স্মার্টকার্ড চাওয়া হয়। কিন্তু আমাদের স্মার্টকার্ড দেয়া হয়নি জানানোর পরও পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণের জন্য সুযোগ দেয়া হয়নি। আরো অনেককেই স্মার্টকার্ড না থাকার কারণে বের করে দেয়া হয়।
শয়ন সরকার নামে একজন বলেন, আমার ভাইয়ের আবেদন থেকে সব ধরনের প্রক্রিয়া আমি সম্পন্ন করেছি। কিন্তু নিয়োগের কোথাও বলা নেই যে স্মার্টকার্ড লাগবে। অথচ স্মার্টকার্ড না থাকায় আমার ভাইকে পরীক্ষার স্থল থেকে বের করে দেয়া হয়েছে। এনআইডি কার্ড থাকার পর কেন স্মার্টকার্ডের প্রয়োজন সেটা বুঝতে পারছি না।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান এ অভিযোগ অস্বীকার করেছেন। সাংবাদিকদেরকে তিনি জানান, স্মার্টকার্ড বাধ্যতামূলক করা হয়নি। মূলত এনআইডি কার্ড না থাকাসহ বিভিন্ন সমস্যা ছিল অনেকের, যে কারণে কাগজপত্র পরীক্ষার সময় তাদের বাদ দেয়া হয়।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Link Copied