ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

জাহাঙ্গীর মাস্টার জয়পুরহাট পল্লী বিদ্যুৎ পরিচালনা বোর্ডের সহ-সভাপতি নির্বাচিত


আব্দুল হাসিব, পাঁচবিবি photo আব্দুল হাসিব, পাঁচবিবি
প্রকাশিত: ২৫-৫-২০২১ দুপুর ১:৪৩
জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালনা বোর্ডের নির্বাহী কমিটির নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছে পাঁচবিবির জাহাঙ্গীর মাস্টার। তিনি ইতিপূর্বে আটাপুর, কুসুম্বা ও আওলাই ইউনিয়নের পল্লী বিদ্যুৎ গ্রাহকদের প্রত্যক্ষ ভোটে পাঁচবিবি পল্লী বিদ্যুৎ সাব-জোনের এলাকা পরিচালক হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হন।
 
গত ১৭ মে অনুষ্ঠিত জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির ৪৩১তম বোর্ডের বিশেষ সভায় জেলার সকল এলাকা পরিচালকদের উপস্থিতিতে ও তাদের সর্বোচ্চ সমর্থনে তিনি জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালনা বোর্ডের নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হন। আগামী এক বছরের জন্য জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালনা বোর্ডের নির্বাহী কমিটির সভাপতি বেলাল হোসেন এবং মাহমুদুল ইসলাম চৌধুরী সদস্য সচিব নির্বাচিত হন। 
 
জাহাঙ্গীর মাস্টার জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালনা বোর্ডের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় তার নির্বাচনী এলাকা আটাপুর, কুসুম্বা ও আওলাই ইউনিয়নের পল্লী বিদ্যুৎ গ্রাহকরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। এমন সুসংবাদে তার পরিবার, আত্মীয়স্বজন এবং বন্ধু-বান্ধবরাও আনন্দিত ও খুশি।

এমএসএম / জামান

বরখাস্ত হয়েও 'রহস্যময়' পুনঃনিয়োগ!

“রোজ একই টিফিনে শিশুদের অনীহা: বিকল্প খাবারের দাবি বরুড়ার প্রাথমিক বিদ্যালয়ে”

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা আমাদের সমাজের মূল্যবান সম্পদ -ডিসি, নরসিংদী

শিবচরে জমি বিরোধে চাচাতো ভাই নিহত, ঘুষির অভিযোগ

বিজয়নগরে কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

নারায়ণগঞ্জে সওজের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম

কুমিল্লায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ

হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় হাটহাজারী মৎস্য অধিদপ্তরের অভিযান

চৌগাছায় লেপ তোশকের গোডাউনে আগুন প্রায় ৮ লাখ টাকার ক্ষতি

বাগেরহাটে বিপুল পরিমান ইয়াবাসহ বিত্রেুতা গেফতার

আদমদীঘি প্রেসক্লাবে বিএনপি নেতার মতবিনিময়

বাজেটকে কেন্দ্র করে পাবনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত