ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের সব প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের সব প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আগামী ২৮ নভেম্বর এ ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা ছিল।
উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আশরাফুল হোসেন জানান, গত ১১ নভেম্বর ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন। ওই দিন যাচাই-বাছাই ও প্রত্যাহারের পর চেয়ারম্যান, সদস্য এবং সংরক্ষিত নারী সদস্যের ১৩টি পদে একক প্রার্থী থাকায় সবাইকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান ছাড়া ৯টি ওয়ার্ডে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৯ জন সদস্য ও ৩ জন সংরক্ষিত নারী সদস্যের সবাই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, তৃতীয় ধাপে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর, নবীনগর ও সরাইল উপজেলার ৩৩টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর। তবে ভোটগ্রহণ হবে ৩২টি ইউপিতে। ছয়ফুল্লাকান্দি ইউপিতে সব প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় আর ভোট হচ্ছে না।
উল্লেখ্য, এ উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে ১১টিতে আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। তবে ভোটের আগেই সেখানকার ৮টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Link Copied