ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

পাঁচতারকা হোটেলের ২০ তলা থেকে লাফিয়ে পড়ে যুবকের মৃত্যু


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৬-১১-২০২১ দুপুর ১:১৪

চট্টগ্রাম নগরীর পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউর ২০ তলা লাফিয়ে পড়ে আরিফ কবির (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার (১৫ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন। আরিফ কবির ঢাকার মোহাম্মদপুর থানার তাজমহল রোডের এনামুল কবিরের ছেলে বলে জানা গেছে।

পুলিশ কর্মকর্তা নেজাম উদ্দিন বলেন, হোটেলটির ২০ তলার রেস্টুরেন্টসংলগ্ন খালি জায়গা থেকে লাফ দিয়ে আরিফ ৬ তলায় পড়েছিলেন। সেখান থেকে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ম‍ৃতদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

তিনি আরো বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত বলা যাবে। ২০ তলা থেকে লাফ দেয়ার কারণসহ বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা, মোবাইলের কল রেকর্ড সংগ্রহসহ তদন্ত করে দেখা হচ্ছে পুরো ঘটনা। আরিফ রেস্টুরেন্টে কাদের সঙ্গে গেছেন তাও খতিয়ে দেখা হচ্ছে।

জানা গেছে, হোটেলের ২০ তলায় আরিফ যে টেবিলে বসে খাবার খেয়েছিলেন, সেখানে কিছু খাবার রয়ে গেছে। তিনি ধীরে ধীরে নাশতা করছিলেন, সময় নিয়ে খাচ্ছিলেন। হঠাৎ করেই লাফ দেন।

এমএসএম / জামান

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির