ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ ও হাসপাতাল চাই আন্দোলনের সভা


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৬-১১-২০২১ দুপুর ২:৪

অবহেলিত ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত ঠাকুরগাঁও জেলার ২০ লাখ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবিতে ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের দাবিতে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৫ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও বড় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিক বিশাল রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সাংবাদিক শাহীন ফেরদৌস, সাংবাদিক কামরুল হাসান, যুবনেতা কাজল রহমান, আজিজুল বাবু, নুরুজ্জামান রমজান, বিশিষ্ট ব্যবসায়ী রুবেল, ক্রীড়া সংগঠক ফারুক জুলু, তরুণ সমাজকর্মী মাহফুজ আহম্মেদ।

আরো বক্তব্য রাখেন- যুবনেতা জাহিদ হোসেন, মো. কায়েস, ক্রীড়া সংগঠক রানা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাসুদ আহম্মেদ সুবর্ণ, ক্রীড়া সংগঠক ইব্রাহিম হোসেন, আনিসুর রহমানসহ শহরের তরুণ প্রজন্মের প্রতিনিধিবৃন্দ। সভায় প্রবীণ সাংবাদিক শাহীন ফেরদৌসকে সমন্বয়কারী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাসুদ আহম্মেদ সুবর্ণ ও বিশিষ্ট ব্যবসায়ী নুরুজ্জামান রমজানকে উপ-সমন্বয়কারী করে ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ ও হাসপাতাল চাই আন্দোলনের একটি কমিটি গঠন করা হয়।

সভায় সাংবাদিক বিশাল রহমান ও ব্যবসায়ী রুবেল বলেন, শীঘ্রই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিশেষ করে ছাত্র, যুব, তরুণদের সঙ্গে মতবিনিময় করে ঠাকুরগাঁওয়ের মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের দাবিতে জনমত গড়ে তোলাসহ দাবি আদায়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

তারা আরো বলেন, জেলার ২০ লক্ষাধিক জনসংখ্যার স্বাস্থ্য সুরক্ষিত করতে জেলাবাসীর প্রাণের দাবি মেডিকেল কলেজ ও হাসপাতাল চাই আন্দোলনকে যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যেতে জেলার সর্বস্তরের জনগণকে সোচ্চার করতে বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ, মতবিনিময়সহ নানা কর্মসূচি হাতে নেয়া হবে।

এমএসএম / জামান

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে