ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

কালভার্ট জটিলতায় সচল হয়নি ঠাকুরগাঁওয়ের নতুন ড্রেন


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৬-১১-২০২১ দুপুর ২:২০

ঠাকুরগাঁওয়ের গড়েয়া হাটে পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ হলেও হাটের মূল সড়কটি এখনো পানির নিচে তলিয়ে রয়েছে, যার মূল কারণ কালভার্ট নিয়ে জটিলতা। মঙ্গলবার (১৬ নভেম্বর) সরেজমিন গিয়ে দেখা যায়, রাস্তার উপরে পানির জন্য পথচারীদের চলাচলে সমস্যার সৃষ্টি হয়েছে। তাই খুব দ্রুত কালভার্টটি সচল করে পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন এলালাকার মানুষজন।

জানা যায়, সদর উপজেলার গড়েয়া হাটের পানি নিষ্কাশনের জন্য তৎকালীন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন হাটের নিজস্ব অর্থায়নে একটি ড্রেন নির্মাণ করে দেন। কিন্তু ড্রেনের মুখে একটি কালভার্ট থাকায় সেটি বাদ দিয়ে কাজটি করলে স্থানীয় লোকজন, রাজনৈতিক ব্যক্তি ও ব্যবসায়ীরা কাজটি বন্ধ করে দেন। তারা কালভার্টটিসহ ড্রেনটির কাজ করার জন্য অনুরোধ করলেও সেটি হয়নি।

এ বিষয়ে গড়েয়া হাট কমিটির সভাপতি ও গড়েয়া ইউনিয়নের চেয়ারম্যান রেজওয়ানুল ইসলাম শাহ রেদো বলেন, ড্রেনর কাজ বন্ধ করে রেখেছে ওই এলাকার কয়েকজন দলীয় নেতা ও দোকান মালিক। আমরা নিয়ম অনুযায়ী আমাদের কাজ করেছি আর কালভার্টের কাজ আমাদের কাজের আওতায় পড়ে না। যারা ড্রেনের কাজ করছে তারাই বিস্তারিত বলতে পারবে।
 
গড়েয়া হাট কমিটির কয়েকজন সদস্য বলেন, ড্রেন বন্ধ ও পনি নিষ্কাশনের বিষয়ে কয়েকজন মৌখিকভাবে অভিযোগ করেছেন। কাজটি কেন বন্ধ করেছে সে বিষয়ে আমরা সঠিকভাবে অবগত নই।
 
সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো. সামসুজ্জামানকে বিষয়টি অবগত করলে তিনি বলেন, দু-এক দিনের মধ্যে ইঞ্জিনিয়ারকে (প্রকৌশলী) বিষয়টি তদন্তের জন্য পাঠানো হবে।

এমএসএম / জামান

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে