তাড়াশে নৃগোষ্ঠী শ্রমিকদের মূল্য ৩০০ টাকা, কিনতে পারছেন না নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি
সিরাজগঞ্জের তাড়াশে নৃগোষ্ঠীর শ্রমিকদের দিন হাজিরা ৩০০ টাকা হওয়ায় তারা কিনতে পারছেন না নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি। অনেক কষ্ট করে সংসার চালাতে হচ্ছে। উপজেলার মাধাইনগর ইউনিয়নের কাঞ্চনেশ্বর গ্রামের মাঠে আমন ধান কাটার সময় ক্ষোভ করে সাংবাদিককে এ কথা বলেন কর্মরত শ্রমিকরা। বলাটাই তো স্বাভাবিক। কেননা বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম যেভাবে বাড়ছে, তা যদি চলতে থাকে তাহলে শ্রমিক শ্রেণির জনগণের অবস্থা হবে আরো কষ্টদায়ক। পণ্য বাজারের চাহিদা মেটাতে এসব পেশার মানুষদের হিমশিম খেতে হচ্ছে। বাজারে গেলেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম শুনে এসব শ্রেণির মানুষজন মাথায় হাত দিয়ে চাহিদার অপ্রতুল্য রেখে বাজার করে সংসার চালাচ্ছেন।
সরেজমিন গত রোববার (১৪ নভেম্বর) দুপুরের দিকে ধান কাটার ছবি সংগ্রহ করতে গেলে দেখা যায়, ওই মাঠে দুলাল চন্দ্র রায়ের জমিতে আমন ধান কাটছেন ৮-১০ জন নৃগোষ্ঠীর শ্রমিক। সাংবাদিকদের দেখে তারা ক্ষোভে নিজেদের দুঃখ-দুর্দশার কথা বলতে থাকেন। তারা বলেন, ভাই কী হবে ছবি তুলে, আমাদের দুঃখ কে দেখবে?
নৃগোষ্ঠী পরিবারের শ্রমিক মিনতি রানী জানান, সারাদিন কাজ করে শ্রমিকের মূল্য যে টাকা পাই তা দিয়ে আমাদের সংসার চালানো অনেক কঠিন হয়ে পড়েছে। দিনোন্তে ৩০০ টাকা পেয়ে চাল, ডাল, তরিতরকারি কিনতে গেলে টাকা আরো ঘাটতি পড়ে। তারপরও বাঁচতে হলে তো খেতে হবে। তাই কষ্ট হলেও কোনোরকম চাহিদা পূরণ করে সংসারের অন্য সদস্যদের মুখে খাবার তুলে দিতে এই দিনমুজুরের টাকা আয় করছি।
এ বিষয়ে ওই জমির মালিক দুলাল চন্দ্র রায় জানান, আমি নিজে ও আমার স্ত্রী এই ধান কাটার কাজ করছি। ধান কাটা ও বহন বাবদ প্রতিদিন ৩০০ টাকা করে দেই। আমি নিজেও শ্রমিক। আমরা দিন হাজিরা দিয়ে যে টাকা পাই তা দিয়ে আমাদের চাহিদা মেটে না। তবে যারা চুক্তিতে ধান কাটছেন তারা বিঘাপ্রতি ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকায় কাটছেন। ধান বহন মালিকের দায়িত্বে।
এ ব্যাপারে ওই ওয়ার্ডের ইউপি সদস্য আজাহার আলী বলেন, আধুনিক যন্ত্রপাতির ব্যবহার হওয়ায় শ্রমিকের মূল্য কমে গেছে। শ্রমিকের মূল্য কমে যাওয়া ও বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম বৃদ্ধি পাওয়ায় শ্রমিক পেশার মানুষদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। বাজারের মূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এমএসএম / জামান
নারায়ণগঞ্জে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা: আপস মীমাংসায় আদায় ৪৪ লাখ টাকা
পটিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন
ধামইরহাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
বাগেরহাটে কিশোরের মৃতদেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন
ধামরাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
ভোলায় গৃহবধূকে নির্যাতন ও শাশুড়ির দোকানে অগ্নিসংযোগ, ১০ লাখ টাকা ক্ষতি, থানায় লিখিত অভিযোগ
রাজস্থলীতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান গড়তে প্রশিক্ষণার্থী বাছাই
সীমান্তে পাচার ও পাহাড়ে অপরাধ দমনে সেনা চৌকি হচ্ছে: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী
ধুনটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্নীতলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক ও চুরি প্রতিরোধে কঠোর পদক্ষেপের দাবি
কুমিল্লায় ২৪ কেজি গাঁজাসহ দুইজন আটক, জব্দ প্রাইভেট কার